দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৭
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

বাজারে আসছে করোনার ওষুধ ফ্যাবি ফ্লু

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২০
জুন ২৩, ২০২০ ০ কমেন্ট 473 ভিউস

অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের হাত ধরে বাজারজাত হচ্ছে করোনা চিকিৎসার ওষুধ ফ্যাবি-ফ্লু। এরই মধ্যে ওষুধ তৈরি ও বিক্রির ছাড়পত্রও দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। সাধারণত মৃদু থেকে মাঝারি উপসর্গের করোনা রোগীদের জন্যই এই ওষুধ ব্যবহৃত হবে। ডিসিজিআই-এর দাবি অনুযায়ী, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ওষুধটির কার্যকারিতা ৮৮ শতাংশ।

কো-মর্বিডিটির রোগীদের বেলাতেও এই ওষুধ দারুণ কার্যকর বলে দাবি করেছে ওষুধ প্রস্তুতকারি সংস্থা গ্লেনমার্ক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ফার্মাকোলজির অধ্যাপক ও গবেষক তন্ময় বিশ্বাস বলছেন এখনো নিশ্চিত হওয়ার কিছু নেই, কোন ড্রাগের চার দফা ট্রায়াল চলে। এখন পর্যন্ত ফ্যাবি ফ্লুর তিনদফা হয়েছে। এর আগে অনেক ওষুধ তিন দফায় ভালো কাজ করেছে কিন্তু বাজারে আসার পর নিষিদ্ধ হয়ে গেছে।

তবে এই ফ্যাবি ফ্লু-এর তিন দফা ট্রায়ালের ফল তুলনামূলক ভাবে ভাল। এই গ্রুপের ওষুধ এর আগে ফ্লুয়ের মাহামারির সময় ব্যবহার করা হয়েছিল। তাতে ভাল কাজও দিয়েছিল। এই ওষুধটিও ভাইরাসের আরএনএ-কে প্রতিরূপ তৈরিতে বাধা দেয়। সুতরাং ফ্লু ভাইরাসকে দমন করার সব গুণই এতে রয়েছে। তবে ওষুধ বাজারে আসার পর বোঝা যাবে তা কতটা ফলদায়ক।

আলিপুরদুয়ার জেলায় উপ স্বাস্থ্য অধিকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীও একই কথা বলছেন। তাঁর মতে, এই ওষুধ নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার মতো কিছুই হয়নি। তিনটি ট্রায়ালে ৮৮ লশতাংশ কাজ করেছে মানেই যে ওষুধ হাতে এসে গেল এমনটা ভাবা অবান্তর, বরং পোস্ট মার্কেটিং ট্রায়ালই আসল। বাজারীকরণের পর এই ওষুধ সারা পৃথিবীতে সমান কার্যকর কি না, আবহাওয়া ভেদে এর কার্যকারিতায় পরিবর্তন ঘটে কি না, পার্শ্বপ্রতিক্রিয়া কেমন এমন অনেক কিছু বিষয় দেখার আছে।

প্রথম দিনে ১৮০০ মিলিগ্রাম দিনে দু’বার, তার পরে ১৪ দিন পর্যন্ত ৮০০ মিলিগ্রাম দিনে দু’বার— এই ভাবে ওষুধটি গ্রহন করেত হবে। আপাতত ২০০ মিলিগ্রামের একটি ‘ফ্যাবি-ফ্লু’ ট্যাবলেটের দাম পড়বে ১০৩ টাকা। এমন ৩৪টি ট্যাবলেটের একটি পাতার দাম হবে ৩৫০০ টাকা

তবে গ্লেনমার্ক বলছে, বাজারীকরণের পর সাফল্য মিললে এই দাম কমানোর কথাও ভাবা হবে। সংস্থার এক কর্মকর্তার দাবি, , বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিগত বিষয়গুলি দ্রুত মিটিয়েই ওষুধটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতা প্রমাণিত। এখনও যে ডোজ় দেওয়া হয়েছে তা নিরাপদ। সুত্র: কালের কন্ঠ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ শুরু হচ্ছে সংসদের মূলতবি অধিবেশন
পরবর্তী পোস্ট
২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting