দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩০
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩১, ২০২১
অক্টোবর ৩১, ২০২১ ০ কমেন্ট 285 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ”এসো ঐক্যবদ্ধ হই গণতন্ত্র, শান্তি আর অধিকার প্রতিষ্ঠার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় টিম প্রধান আলী আকবর চুন্নু।

এসময় প্রধান অতিথি চুন্নু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ যুবদল রাজপথে থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিয়মতান্ত্রিক ভাবে বিএনপি সরকার গঠন করবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনবো নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে। জেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামের আহবান করেন নেতৃবৃন্দের।

সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, মো.নুরুজ্জামান লিটন, সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু, জেলা মহিলা দলের সদস্য সচিব ফরিদা আক্তার বিউটি প্রম‚খ।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা র‌্যালী নিয়ে সমাবেশে উপস্থিত হয়। যুব সমাবেশ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি যুবর‌্যালী বের হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাঁচ শতাধিক ইউপিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী
পরবর্তী পোস্ট
শ্যামনগরের নওয়াবেঁকী নায়েবের ইঙ্গিতে বাজারে বালু উত্তোলন করে অবৈধ জায়গা দখলের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting