দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৩
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রগতিশীলদের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করা হবে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩০, ২০২১
এপ্রিল ৩০, ২০২১ ০ কমেন্ট 351 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কবি, সাহিত্যিক ও শিল্পীরা তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বুধবার প্রেসক্লাবের সম্মুখে দুপুর দুইটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানবন্ধন ও প্রতিবাদ সামাবেশে বক্তব্য দেন সুরকার ও গীতিকার মোকাম আলী খান, নবধারার পরিচালক কামরুল ইসলাম, শিল্পী চৈতালী মূখার্জী, কবি সাহিত্যিক মনিরুজ্জামান মুন্না সংগীতশিল্পী শাওন, কন্ঠশিল্পী সালাহউদ্দীন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কারন ছাড়াই বিতর্কিত কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ও প্রিন্টিং মিডিয়াতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু এবং সাধারণ সম্পাদক শামীমা পারভীন রন্তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে। এরা প্রতিক্রীয়াশীল গোষ্ঠী। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা দাবী করেন গত ২২ এপ্রিল ৫৮জন কবি-সাহিত্যিক ও শিল্পীরা এক সভায় বসে শিল্পীদের জন্য কল্যান ফান্ড গঠনের সিদ্ধান্ত নেন।

ওই ৫৮ জনই দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচশত টাকা পর্যন্ত নবগঠিত কল্যান ফান্ডে জমা দেন। ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ৩১৪ জন কবি, সাহিত্যিক ও শিল্পী জনপ্রতি দশ হাজার টাকা করে সরকারি অনুদান পান। অনুদানের চেক পাওয়ার পর নবগঠিত শিল্পীদের কল্যান ফান্ডের ৫৮ জন সদস্যের মধ্য থেকে অনেকে কল্যান ফান্ডে অর্থ প্রদান করেন।
কিন্তু কতিপয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে শিল্পীদের পাওয়া অনুদানের অর্থ থেকে আবু আফফান রোজ বাবু ও শামীমা পারভীন রন্তা অর্থ হাতিয়ে নিচ্ছে যা সর্বৈব মিথ্যা ও বানোয়াট। বক্তারা গুনী দু’জন শিল্পীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সভাপতি বরাবর একটি আবেদন পত্রও জমা দেন। ওই আবেদনের পক্ষে ৫৪জন প্রতিবাদকারী শিল্পী-সাহিত্যিক স্বাক্ষর করেছেন।
এদিকে শিল্পীদের কল্যান ফান্ড গঠন নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু সাতনদীকে জানান, উদ্যোগ নেওয়ার আগেই বিষয়টি আমরা জেলা প্রশাসককে জানিয়েছিলাম। ৫৮ জন কবি, শিল্পী ও সাহিত্যিক সভা করে রেজুলেশনের মাধ্যমে একটি কল্যানফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু ৫৮ জনের মধ্যে কারও কোন অভিযোগ না থাকলেও মনগড়া খবর বানিয়ে স্যোশাল মিডিয়া সহ খবরের কাগজে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে যা অত্যান্ত নিন্দনীয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শামিমা পারভীন রন্তা তার প্রতিক্রীয়ায় বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ৫৮ জন কবি, সাহিত্যিক ও শিল্পী মিলে একটি কল্যান ফান্ড গঠন করেছেন। এই ফান্ডের অর্থ দেয়া হবে করোনা কালীন সময়ে বিপদগ্রস্থ শিল্পী, কবি, সাহিত্যিকদের। যারা অর্থ প্রদান করেছেন তাদের কোন অভিযোগ নেই। কিন্তু মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন শিল্পী সাহিত্যিকরা। তিনি এও বলেন বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় অর্থ প্রদানকারীদের অর্থ ফেরৎ দেয়া শুরু হয়েছে। অনেকে ফেরৎ নিতে চাচ্ছেনা। তবে এ উদ্যোগ মাঠে মারা যাবে না। খুব শিঘ্রই সভা করে নতুন ভাবে কাজ শুরু হবে। তিনি এও বলেন, বিতর্ক সৃষ্টি হওয়াতে জেলা প্রশাসনও জমা দেয়া অর্থ ফেরৎ দেয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক সাতনদীকে জানান, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। ফান্ডে অর্থ প্রদানকারীদের অভিযোগ থাকলে সেটি খবর হতে পারতো। তারপরও বিতর্ক ওঠায় আমি সংশ্লিষ্টদের বলেছি ফান্ডে গ্রহণ করা অর্থ ফেরৎ দিতে।

এদিকে সংবাদকর্মী মুনসুর হুমকি প্রদানের অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। তিনি সাতনদীকে জানান, দুঃখের বিষয় হচ্ছে যারা অভিযোগ করেছিলেন তারাই আজ আবার আমার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় যুবককে মারপিট করে টাকা ছিনতাই
পরবর্তী পোস্ট
তালায় ক্লিনিকে সিজার বিলম্ব ও অবহেলায় নবজাতকের মৃত্যু

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting