দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৫
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

পৌরসভার সড়কগুলো গুনগত মান বজায় রেখে নির্মাণ করার দাবী নাগরিক কমিটির

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৬, ২০১৯
অক্টোবর ২৬, ২০১৯ ০ কমেন্ট 337 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক সভা ২৬ অক্টোবর শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রবীন সদস্য বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ।
সভায় দীর্ঘ প্রত্যাশার পর সম্প্রতি সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে কেএফডব্লিউসি’র বরাদ্দকৃত অর্থের প্রায় ৩০ কোটি টাকা ছাড় হওয়ায় স্বস্তি প্রকাশ করা হয়। একইসাথে বিদেশী অনুদানের টাকায় পৌরসভার বিভিন্ন সড়ক নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিত হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কগুলো গুনগত মান বজায় রেখে নির্মাণ করার দাবী জানানো হয়।
সভায় ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা আন্দোলনের অংশ হিসেবে বিভিন্নস্থানে উচ্ছেদ অভিযান, সাপমারা খাল খনন এবং জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বলা হয় এখন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় সকলেই দরিদ্র শ্রেণির, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভূমিহীন ছিন্নমূল প্রকৃতির মানুষ। ফলে পুনর্বাসন ও তাদের প্রতি মানবিক বিষয়টি যাতে উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে যেসব এলাকায় বাধ-পাটা-নেট অপসারণ করা হয়েছে তার অধিকাংশই আবারো পুনঃস্থাপন করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে এইসব প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ এবং খাসজমি উদ্ধারে জেলা প্রশাসকের কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা বাস্তবায়নেরও দাবী জানানো হয়।
সভায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট ভেঙে দীর্ঘদিন ফেলে রাখার বিষয়টি উল্লেখ করে সেটি পুনরায় নির্মাণ এবং পৌরসভার তত্ত্বাবধায়নে আরো একাধিক নতুন হকার্স মার্কেট নির্মাণ না করে পুরাতন কোন প্রতিষ্ঠান ভাঙা যুক্তিসংগত হবে না বলে উল্লেখ করা হয়।
সভায় সাতক্ষীরার ভূমিহীন ও নাগরিক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর নাগরিক আন্দোলনের প্রয়াত সকল নেতার স্মরণ অনুষ্ঠান ও প্রকাশনাসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন এড. সৈয়দ ইফতেখার আলী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, আনোয়ার জাহিদ তপন, এড. আল মাহামুদ পলাশ, এড. মনির উদ্দিন, মনিরুজ্জামান, আব্দুস সামাদ, আনজুনামারা, অপারেশ পাল, সিদ্দিকুর রহমান, কমরেড আবুল হোসেন, আলী নুর খান বাবলু ও এড. আবুল কালাম আজাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনি বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting