দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১০
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের
খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...
কালীগজ্ঞে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছা

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ — পাইকগাছায় ‘বাজেট ভাবনা’ সভায় খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ

কর্তৃক Satnadee Satkhira জুন ১৩, ২০২৬
জুন ১৩, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস
পাইকগাছা প্রতিবেদক:খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কেমন হবে—তা সম্পূর্ণভাবে জাতীয় বাজেটের ওপর নির্ভর করে। তবে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার যে ঘাটতি দেখানো হয়েছে, তা পূরণে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা বা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়নি। ফলে এই বিপুল পরিমাণ ঘাটতি পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ১৩ জুন শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “বাজেট ভাবনা” বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় পর্যায়ে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করায় উপস্থিত সুধীজন সংসদ সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমপি আবুল কালাম আজাদ বাজেটে কর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা প্রকাশ করে বলেন, “বার্ষিক আয়ের উপর করের হার কিছুটা কমিয়ে আনলে করদাতার সংখ্যা বাড়তো এবং তাতে চূড়ান্তভাবে রাজস্ব আয় বৃদ্ধি পেত।” বাজেটের ঘাটতি মেটাতে কেবল সাধারণ মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে স্থানীয় পর্যায়ে নতুন আয়ের খাত সৃষ্টি এবং দেশের ধনাঢ্য ব্যক্তিদের করের আওতায় আনার জোর দাবি জানান তিনি। সংসদ সদস্য তাঁর বক্তব্যে স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সুন্দরবনের উৎপাদিত খাঁটি মধু বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা সম্ভব হলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় করা সম্ভব। স্থানীয় পর্যায়ে যদি এই ধরনের নতুন এবং সম্ভাবনাময় আয়ের উৎস তৈরি করা যায়, তবে জাতীয় বাজেট বাস্তবায়ন অনেকটাই সহজ ও গতিশীল হবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও স্থানীয় পর্যায়ে রাজস্ব বৃদ্ধি এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক চেহারা বদলে দিতে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। তাঁরা সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন, মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ও সরকারের আয় বৃদ্ধির জোর দাবি জানান।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. জিএম বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাও. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাও. আলতাফ হোসেন এবং সহকারী সেক্রেটারি মাও. আব্দুল খালেক। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আরও বক্তৃতা করেন মেয়র পদপ্রার্থী অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাও. আব্দুল সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আককাছ আলি, সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বাহারেুল আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক বুলি, পৌর সহ. সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শিক্ষক তাপস কুমার দে, চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন, অ্যাড. বেলাল উদ্দিন, মাও. আমিনুর রহমান সিরাজী, রিয়াজুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম প্রমুখ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

রিলেটেড পোস্ট

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী...

জুন ১৭, ২০২৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...

জুন ১০, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা...

জুন ৯, ২০২৬

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting