দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৩
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...
আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

দ্বিতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে গেল সাতক্ষীরার আম

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 367 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে গেল সাতক্ষীরার আম। শুক্রবার সকালে সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার কৃষক হাফিজুর রহমানের আম বাগান থেকে সরকারি নিয়ম মেনে ৪ হাজার কেজি হিমসাগর আম ইতালী, ফ্রান্স ও লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা। দু’বছর আগের চেয়ে দ্বিগুন আম এবার বিদেশের বাজারে যাচ্ছে বলে জানা গেছে কৃষিসম্প্রসারন অধিদপ্তর সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানীও বাড়ছে সাতক্ষীরার আম।
এ সময় রপ্তানির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ‘সফল’ প্রকল্প নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সাতক্ষীরা থেকে নিরাপদ হিমসাগর আম রপ্তানী করা হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এনএইচবি কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী বুলবুল হোসেন ও তাশফিক ইন্টার ন্যাশনালের স্বত্ত্বাধিকারী নাজমুল হোসাইন বায়ারের প্রতিনিধির মাধ্যমে দ্বিতীয় দফায় এই আম বিদেশে রপ্তানী করা হয়।
সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা থেকে এবার বিভিন্ন জাতের ৫০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানী করা হবে। তিনি আরো জানান, জেলায় এবার আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে ৪০ হাজার মেট্রিকটন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ সময়, কৃষিসম্পসারণ অধিদপ্তরের সহযোগিতায় সফল প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা অঞ্চল থেকে নিরাপদ স্বাস্থ্যসম্মত আমসহ অন্যান্য সবজির ধারাবাহিক রপ্তানী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ভাল পরিবেশ এবং নির্ধারিত ১৪ জন বায়ারের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান থাকলে এই করোনা কালীন সময়েও প্রায় ৫০০ মেট্রিকটন বিভিন্ন জাতের আম বিদেশে রপ্তানি করা যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বেপরোয়া প্রতারক চক্র রিভার ড্রাইভ ইকো পার্ক এলাকায়
পরবর্তী পোস্ট
তালায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting