দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৩৭
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে করোনায় প্রথম কারাবন্দির মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee মে ১২, ২০২০
মে ১২, ২০২০ ০ কমেন্ট 338 ভিউস

করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর নমুনা পরীক্ষা করে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত রোববার থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’

আব্দুল জলিল আরও বলেন, ‘গত ৫ মে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আসেন ওই ব্যক্তি। ৭ মে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে রাখা হয়। পরদিন তাকে কারা হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে নেওয়া হয়। করোনার উপসর্গ দেওয়ায় তাকে সে দিনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মে তার মৃত্যু হয়। গতকাল তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে।’

‘সিলেট কেন্দ্রীয় কারাগারের একটি ব্লক আপাতত লকডাউন করা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় প্রায় এক শ বন্দিকে আলাদা ভবনে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আমি নিজেও কোয়ারেন্টিনে আছি। কারা হাসপাতালের সহকারী সার্জনসহ ২৫ জন স্টাফ ওই ব্যক্তির সংস্পর্শে ছিলেন। যে কারণে তারাও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সবার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে’— বলেন তিনি।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ শুরুর পরই আমরা কারাগারে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছি। বন্দিরা যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাই মোবাইল ফোন বুথ চালু করা হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সংবাদ সম্মেলন ছাড়লেন ক্ষুব্ধ ট্রাম্প
পরবর্তী পোস্ট
সরকার স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting