দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৭
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ২১টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৮, ২০২১
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০ কমেন্ট 398 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: আগামী ১০ অক্টোবর মাতৃবন্ধনা শুরু হবে। মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাঙালী সমাজে সনাতন ধর্মের গন্ডি পেরিয়ে শারদীয় দূর্গোৎসব সার্বজনীনে পরিনত হয়েছে। আগামী ৬ অক্টোবর বুধবার মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমনের বার্তা মর্তলোকে পৌঁছে যাবে।

তারপরেই মা আসবেন মাটির পৃথিবীতে। বাবার বাড়িতে সপরিবারে। তারই আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে। প্রকৃতির মতোই  পূজা মন্ডবে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর আবাহন।

ঢাকে কাঠি পড়ার আগেই কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। কিছু কাঠামোয় বাঁধা হয়েছে খড়।  যাঁরা ইতিমধ্যেই খড়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শুরু করেছেন, তাঁরা এই রোদে শুকিয়ে নিতে পারছেন প্রথম প্রলেপের মাটি। আর মাটি যত দ্রুত শুকোবে ততই দ্রুত হবে প্রতিমা বানানোর কাজ। তাই হাত চালিয়ে একের পর এক মূর্তি গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা রোদে মূর্তি শুকনোর কাজটাও সেরে নিচ্ছেন এই ফাঁকে।

মাকে সাজানোর উপকরণ যাঁরা বানান, তাদের ও নাকেমুখে দেখা যাচ্ছে ব্যস্ততার চাপ। এঁরা বিক্রি করেন মায়ের চুল, শোলার, জরির গয়না, চাঁদমালা। দিন যত এগোবে, ব্যস্ততা ততই বাড়বে। তখন রাতের ঘুম ভুলে ঝড়ের গতিতে তারের মুকুট, শোলার গয়না, ডাকের সাজে রকমারি নকশা গড়বে দশ আঙুল। সব মিলিয়ে তাই বাঙালির সেরা উৎসব আসার আগেই পুজোর গন্ধে মাতোয়ারা পুজো মÐপ গুলি। সেখানে মৃৎশিল্পীদের পরিশ্রমের সঙ্গে মিলেমিশে একাকার মৃন্ময়ীর গায়ের মাটির গন্ধ। গর্জন তেলের বদলে তাঁদের ঘাম দিয়েই যে চিকমিক করে উঠবে প্রতিমার মুখ!

 মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার ২১টি পূজা মন্ডপ স্বাস্থ্যবিধি মেনে  চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ।

আগামী ১১ অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবছর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ টি পূজা মন্ডপে উদযাপন করা হবে দুর্গোৎসব।

এ বছর দেবহাটায় উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ০৭টি, পারুলিয়া ইউনিয়নে ০৭টি, সখিপুর ইউনিয়নে ০২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ০৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা।

আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, স›ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ।

এ বছর দুর্গাপূজা সম্পর্কে প্রতিমা শিল্পীদের কাছে জানতে চাইলে তারা বলেন, অন্যান্য বছরে যেমন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয় সেই তুলনায় এই বছর করোনা ভাইরাসের কারণে উৎসব উদ্দীপনা কম হবে। অন্যান্য বছরে যেমন দুর্গাপূজার কমপক্ষে এক মাস আগে থেকে পূজা মন্ডবে সাজসজ্জার কাজ শুরু হয়,সেই তুলনায় এই বছর স্বাস্থ্যবিধি মেনে অনেকটা সাদা-মাটা দুর্গাপূজা পালন করবে দেবহাটা উপজেলার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার হলেন মফিজুল ইসলাম
পরবর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting