দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৪৮
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় নানা অজুহাতে লকডাউন অমান্য করছে মানুষ : কঠোর অবস্থানে পুলিশ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২১
এপ্রিল ১৯, ২০২১ ০ কমেন্ট 399 ভিউস

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারের পক্ষ থেকে সারাদেশে  গেল ১৪ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহের লকডাউন জারি ও জারিকৃত লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে আইন প্রয়োগের জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা থাকা স্বত্ত্বেও দেবহাটাতে কারনে অকারনে এবং নানান অজুহাতে লকডাউন অমান্য করছে মানুষ।

লকডাউনের প্রথম দুদিন অনেকাংশে মেনে চললেও পরের দিন থেকে বিভিন্ন এলাকায় বেড়েছে মানুষের উপস্থিতি। হাটবাজার ও রাস্তাঘাটে বেড়েছে মানুষের লাগামহীন উপস্থিতি। লকডাউনকালীন সময়ে কেবলমাত্র জরুরী সেবার জন্য প্রয়োজনীয় যানবহন চলাচলের কথা থাকলেও গত দুদিনে রীতিমতো যাত্রীবোঝাই করে অবাধে শুরু হয়েছে মোটর সাইকেল, মোটরভ্যান, ইজিবাইক ও মাহিন্দ্রার চলাচল। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পন্য, কাঁচা বাজার, ফার্মেসী সহ জরুরী ভিত্তিতে দরকারি ব্যবসা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি থাকলেও ক্রমশ অন্যান্য দোকানপাট খোলার প্রবণতা বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। পূর্ব থেকে চলে আসা আইন অমান্যের প্রবণতা, অসচেতনতা, একগুয়েমি ও লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর আইন প্রয়োগ না হওয়ার কারনেই উপজেলাতে ক্রমশ লকডাউন উপেক্ষিত হচ্ছে। এছাড়াও অনেকেই জীবিকার তাগিদে ঘরছেড়ে বাইরে বের হচ্ছে। মানুষের মাঝে আইন মেনে চলার প্রবণতা হ্রাস পাওয়ায় কঠোর অবস্থানে থেকেও মানুষকে ঘরে ফেরাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে থানা পুলিশকে।

রবিবার ও সোমবার দিনভর উপজেলার পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া, গাজীরহাট ও কুলিয়াসহ বিভিন্ন এলাকায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে কঠোর পরিশ্রম করতে দেখা যায় পুলিশ সদস্যদের। তবে পুলিশের সামনে পড়লেই ঔষধ কেনা, বাজার করা, অসুস্থতার কারনে ডাক্তারের কাছে যাওয়া ইত্যাদি অজুহাত খাড়া করে এযাত্রায় রেহাই চাইতে গেছে লকডাউন অমান্যকারীদের।

লকডাউন বাস্তবায়নের বিষয়ে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বর্তমানে মানুষের মধ্যে আইন অমান্যের প্রবণতা বেশি, অন্যদিকে সড়কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত না হওয়ায় কেবলমাত্র পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রনে হিমসিম খেতে হচ্ছে। তবে মানুষকে ঘরে ফেরাতে থানা পুলিশের এ অভিযান ক্রমশ জোরদারসহ অব্যহত থাকবে বলেও জানান ওসি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় করোনা আক্রান্তদের সেবা দিতে ডিজিটাল ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

রিলেটেড পোস্ট

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

এপ্রিল ১৬, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

নানা আয়োজনে দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

এপ্রিল ৭, ২০২৬

 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 

মার্চ ৯, ২০২৬

দেবহাটার নওয়াপাড়ায় ৮শত পরিবারে বালতি ও সাবান বিতরণ

মার্চ ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting