দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:০৮
পবিত্র আশুরা উপলক্ষে কুখরালী কলনীপাড়ায় দোয়া ও আলোচনা...
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা
পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি
বল্লীতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র‍্যালি অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত
বিজিবির অভিযানে মাদক সহ কোটি টাকার মালামাল উদ্ধার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার ২১টি পুজামন্ডপে প্রতিমা তৈরী

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২০, ২০১৯
সেপ্টেম্বর ২০, ২০১৯ ০ কমেন্ট 341 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। প্রতিবছর উৎসবটির জন্য অপেক্ষা করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আগামী ৪ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসবটি। এ বছর দেবহাটার ২১ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই অধিকাংশ মন্ডপে শেষ হয়েছে দেবী দূর্গার প্রতিমা তৈরী। এখন তড়িঘড়ি করে এগিয়ে চলছে রং তুলি দিয়ে দেবীকে সাজানোর কাজ। একই সাথে প্যান্ডেল ও সাজসজ্জা’র ডেকোরেশনের কাজে ব্যস্ত সময় কাটছেন সংশ্লিষ্টরা। এদিকে, সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে হিন্দু ধর্মালবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপনের পাশাপাশি দেবহাটার ইছামতি নদীতে বিজয়া দশমীতে দুই বাংলার প্রতিমা বিসর্জনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে দেবহাটা থানা পুলিশ। প্রতিদিনই পূজা মন্ডপ গুলো পরির্দশন সহ আইন-শৃঙ্খলা বিষয়ে মন্ডপ কতৃপক্ষের কাছে নিয়মিত খোজ খবর নিচ্ছেন পুলিশ সদস্যরা।
এবছর দেবহাটা উপজেলার গাজীরহাট সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সুবর্নাবাদ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সখিপুর পালপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও পারুলিয়া সন্যাসখোলা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপকে প্রশাসনিকভাবে অধিক গুরুত্বপুর্ন বলে বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া দেবহাটার টাউনশ্রীপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সংলঘœ সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দেবহাটা বাজার সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, সখিপুরের কোড়া পাঁকড়াতলা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, উত্তর পারুলিয়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, মাঝ পারুলিয়া দাশপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কোমরপুর উত্তরপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কুলিয়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, বালিয়াডাঙ্গা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, কুলিয়ার শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ ও হিজলডাঙ্গা সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ জানান, এ বছর দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ২১টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সকল মন্ডপের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করা হয়েছে। প্রত্যেকটি মন্ডপে প্রশাসনের পাশাপাশি পূজা মন্ডপ কর্তৃপক্ষের স্বেচ্ছাসবকরা দায়িত্ব পালন করবেন। আশা করছি, অতীতের যে কোন সময়ের চেয়ে এবছর উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে। এই উৎসব রূপ নেবে সম্প্রীতির সেতুবন্ধনে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দেবহাটা থানা পুলিশ পূজা মন্ডপ গুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ-এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি, র‌্যাব, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী দূর্গা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের ও শেখ রেহেনার ছবি বিকৃত করে ফেসবুকে দিল মাদকসেবী রহমান

রিলেটেড পোস্ট

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting