দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

দিন-রাত ঈশ্বরকে ডাকছে ইউক্রেনের সেনারা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

বাইবেলের বাণী ‘ঈশ্বর রহস্যময় উপায়ে চলেন’-বুকে লালন করেই যুদ্ধ জয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে অলৌকিক সহায়তা খুঁজছে ইউক্রেন সেনারা। প্রতিটা সেনাঘাঁটিতেই ছুটে চলছেন ধর্মগুরুরা। রণাঙ্গনের আকাশে-বাতাসে পবিত্র বাইবেলের ধ্বনি।

সেনাদের কপালে আশীর্বাদের তিলক আর পবিত্র জলের ছিটা। যুদ্ধক্ষেত্র যেন পরিণত হয়েছে উপাসনালয়ে। যুদ্ধবাজ রাশিয়ার বিরুদ্ধে লড়তে পশ্চিমা মিত্র, ভারী অস্ত্র, সেনাবহরের পাশাপাশি আধ্যাত্বিকতাকেও বেছে নিয়েছে ইউক্রেন।

৯৫তম পৃথক এয়ার অ্যাসল্ট ব্রিগেডের ধর্মগুরু মাইকোলা বেরেজিক। লাডা ১৬০০ মডেলের একটি গাড়ি চালিয়ে তিনি ছুটে চলছেন একটির পর একটি যুদ্ধ ঘাঁটিতে। সৈন্যদের কাছে দ্রুত পৌঁছাতে কিনেছেন গাড়িও। প্রতিরক্ষার জন্য তার গলার ক্রুশ ব্যতীত আর কিছুই নেই। ২৮ বছর বয়সি ফাদার মাইকোলা তার সঙ্গে পবিত্র পানির পাত্র, মোমবাতি আর কালো চামড়ার ব্যাগে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল বহন করেন। গত বছর আগস্টে তিনি যুদ্ধ ময়দানেই আহত হন। গুলি তার হৃদয় থেকে মাত্র দুই সেন্টিমিটার দূরে লেগেছিল।

যুদ্ধের মধ্যে দেশটির সেনারা ভাগ্যবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমসারির ক্লান্ত সৈন্যরা ফিরলে সম্মানের সঙ্গে তাদের মাথার টুপি সরিয়ে নেওয়া হয়। চকচকে আলোর নিচে কালো পোশাক আর অলঙ্কৃত ফাদার মাইকোলা তাদের অভিবাদন জানান। সৈন্যরা নতজানু হয়ে ঝুলন্ত সোনার ধূপকাঠি থেকে ভেসে আসা ধূপের ধোঁয়ার মিষ্টি গন্ধ মেখে নেয় গায়ে।

শোনানো হয় বাইবেলের পবিত্র বাণী। পুরোহিতরা তখন শান্তির জন্য প্রার্থনা করেন। প্রার্থনা শেষে সেনাদের কপালে পবিত্র জল ছিটিয়ে এবং অভিষেক তিলক দিয়ে আশীর্বাদ করেন। ফাদার মাইকোলা বলেন, ‘পুরো বিশ্বের জানা উচিত আমরা শুধু রাইফেল দিয়ে নয়, ঈশ্বরের শব্দ দিয়েও লড়াই করছি। আমরা হৃদয় আর আত্মা দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি।’

৩৭ বছর বয়সি তিখি জানান, যুদ্ধক্ষেত্রে ভাগ্যের জন্য তার পকেটে ক্রিসমাস ট্রির কিছু অবশিষ্টাংশ আর বাচ্চাদের খেলনা আছে। যুদ্ধের আগে এসব জিনিস ভাগ্য বদলে কাজ করে। যোদ্ধারা যখন অন্য ইউনিটে সামনের সারিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এর আগে খোলা আকাশের নিচে ফোঁটা ফোঁটা বরফের মধ্যেও করা হয় প্রার্থনা।

৪০ বছর বয়সি সেনা কুক এই ধরনের কার্যক্রমকে ইউক্রেনের অস্তিত্বের যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমি বলিউড থেকে সরব না: শাহরুখ খান
পরবর্তী পোস্ট
ইতিহাস গড়তেই ১৪ মে নির্বাচন করতে চান এরদোগান

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting