দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫১
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ভন্ড কবিরাজ বেধড়ক পেটালেন রুগীকে

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২১
জুন ১১, ২০২১ ০ কমেন্ট 737 ভিউস

বিশেষ প্রতিবেদক,তালা: মানুষকে ঝাড়-ফুঁক দিয়ে রোজগার করা এখন তার পেশা। নামের আগে লাগিয়েছেন ডাক্তার। বিএনপি নেতা ও একাধিক নাশকতা মামলার আসামি শেখ মহিউদ্দীন এখন কবিরাজ।

শেখ মহিউদ্দীন সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের বাসিন্দা। ২০ বছর পূর্বে তিনি পার্শ্ববর্তী সুজনশাহ গ্রাম থেকে এখানে এসে স্থায়ী বসবাস শুরু করেন। শুক্রবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এক রোগী ও স্বজনদের দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়েছেন তিনি।

শেখ মহিউদ্দীনের প্রতিবেশী আবুল সরদার জানান, মহিউদ্দীন বিএনপির নেতা। তার নামে কয়েকটি নাশকতা মামলা রয়েছে। জেল খেটেছেন কয়েকবার। সুজনশাহ গ্রামের রউফ মেম্বার হত্যা মামলার তিনি প্রধান আসামি।

তিনি আরও বলেন, ২০ বছর আগে সুজনশাহ থেকে শিবপুর গ্রামে বসবাস শুরু করেন। ২-৩ বছর আগে থেকে তিনি কবিরাজ হয়েছেন। খুলেছেন সোলেমানী দাওয়াখানা। ঝাড়-ফুঁক দিয়ে টাকা রোজগার করেন।

তিনি বলেন, শেখ মহিউদ্দীন কোনো কবিরাজ বা ডাক্তার নন। প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। শুক্রবার দুপুরে দাওয়াখানার দরজা বন্ধ করে রোগী ও তার স্বজনদের পিটিয়েছেন। আমি তার বিচার দাবি করছি।

স্থানীয় বাসিন্দা সোহানুর রহমান জানান, জিন তাড়ানোর জন্য সকালে চারজন আসেন। একটি মেয়ের ঘাড়ে নাকি জিন লেগেছে। জিন ছাড়িয়ে দেওয়ার জন্য ৮ হাজার টাকা চুক্তি করে মহিউদ্দীন। সকাল থেকে দুপুর পর্যন্ত জিন ছাড়াতে না পারায় তারা চলে যেতে চায়। তখন কবিরাজ টাকা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানালে তাদের ঘরের দরজা বন্ধ করে মারধর করা হয়।

স্থানীয়রা জানান, মানুষকে বড় লোক করে দেওয়া, গর্ভে সন্তান না হলে তদবিরের মাধ্যমে সন্তানের ব্যবস্থা করা, পারিবারিক সমস্যার সমাধান, যৌন রোগের চিকিৎসা ও তদরিবের মাধ্যমে প্রেমের ব্যবস্থা করাসহ নানা সমস্যার সমাধানের কাজ করেন শেখ মহিউদ্দীন।

অভিযোগের বিষয়ে শেখ মহিউদ্দীন বলেন, রোগীটা আমার কাছে এসে চুক্তি করে। তবে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। তখন এই ঘটনা ঘটেছে। আমার ডাক্তার হওয়ার কাগজপত্র সব রয়েছে। আমি দেখাতে পারব। তিনটা রাজনৈতিক মামলা রয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ঝাড়ফুঁক দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন এমন খবর আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক্সপ্রেস নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
নির্মল মেম্বারকে পেটালেন সখিপুরের রতন চেয়ারম্যান

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting