দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

নির্মল মেম্বারকে পেটালেন সখিপুরের রতন চেয়ারম্যান

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২১
জুন ১১, ২০২১ ০ কমেন্ট 370 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার নির্মল কুমার মন্ডলকে পিটিয়ে জখম করেছেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ১০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঈদগাহ বাজারে চেয়ারম্যান ফারুক হোসেন রতন নির্মল মেম্বার কে পিটিয়ে জখম করেন।

নির্মল মেম্বার কামটা গ্রামের কানাই লাল মন্ডলের ছেলে। তিনি সখিপুরের ৬নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্যের পাশাপাশি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক।

মারপিটের শিকার নির্মল মেম্বার বলেন, আমি সখিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একজন নির্বাচিত মেম্বার। রতন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সখিপুর ইউনিয়নে স্বজন প্রীতি সহ নানা দূর্নীতি-অনিয়ম করে চলেছে। আমি তার ( চেয়ারম্যান) দূর্নীতি-অনিয়মের প্রতিবাদ করায় পূর্ব থেকে আমার ওপর ক্ষিপ্ত হয়ে নানাভাবে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল রতন চেয়ারম্যান। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি আমার নির্বাচিত এলাকা ঈদগাহ বাজারে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার স্যারের নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে ঈদগাহ বাজারে প্রশাসন নির্ধারিত সময় মেতাবেক জরুরী সেবা ব্যাতীত অন্যান্য দোকানপাট বন্ধের কথা বলি।

কারণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। আমি ৬ নং ওয়ার্ডের মেম্বার হওয়ায় উক্ত কমিটির আহ্বায়ক ।

আমি দোকানপাট বন্ধ রাখতে বলেছি কথাটি রতন চেয়ারম্যান তার ঘনিষ্ট কিছু দোকানদারের কাছ থেকে শুনে পূর্ব বিরোধে প্রতিহিংসা পরায়ন হয়ে  বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদগাহ বাজারে আমাকে খুঁজতে থাকে।

একপর্যায়ে তাহেরা ফার্মেসির সামনে আমাকে পেয়ে চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ তার পোষ্য বাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে পিটিয়ে জখম করে।

আমি বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ ও জেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দদের অবহিত করি। এব্যপারে উল্লেখিত নেতৃবৃন্দদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, আমি বিষয়টি শুনেছি। নির্মল মেম্বার আমার নির্দেশনায় করোনা প্রতিরোধে কাজ করছিলেন। তবে এধরনের অনাকাঙ্খিত ঘটনা কেন ঘটলো সেটি সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মারপিটের বিষয়ে অভিযোগ পেয়েছি । তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ভন্ড কবিরাজ বেধড়ক পেটালেন রুগীকে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সংবাদপত্র হর্কাস ইউনিয়নের পক্ষ থেকে মাস্ক বিতরণ

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting