দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৩
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে- নজরুল ইসলাম

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 396 ভিউস

মোমিনুর রহমান/লিটন ঘোষ বাপি, দেবহাটা: ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহবাহ জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সোমবার বেলা ১১টায় দেবহাটার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম এ কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, সমাজের সবাই সচেতন হওয়ার পাশাপাশি নিজ অফিস, কর্মস্থল, স্কুল-কলেজ, বসতবাড়ির আঙ্গিনা, ঝোপ-জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে উদ্যোগী হতে হবে। বাড়ির ছাদের বাগানের টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, ভাঙা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ড্রাম, নারিকেল বা ডাবের খোসা, ফাস্ট ফুডের কন্টেইনার, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় যাতে করে অপ্রয়োজনীয় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মশাদের সম্ভাব্য উৎপত্তিস্থল সমুহ বিনষ্ট করতে হবে। পাশাপাশি দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া ডেঙ্গুতে আক্রান্ত নিয়ে উদ্বিঘœ, ভীত ও আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুতে যেমন মানুষ আক্রন্ত হচ্ছে, ঠিক তেমনি আবার সঠিক চিকিৎসায় ডেঙ্গু আক্রান্তরা সুস্থ্যও হচ্ছেন বলেও উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে (২রা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর) সপ্তাহ ব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মশক নিধন সপ্তাহের আয়োজক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস, সদস্যা এ্যড শাহনাজ পারভীন মিলি, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারন সম্পাদক রাসেল আহমেদ, ইউপি সদস্য আব্দুল জলিল, মোকারম শেখ, ইয়ামিন মোড়ল, আবুল কাশেম, মোনাজাত আলী, মোক্তার আলী, আব্দুল করিম, অচিন্ত কুমার, আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সেপ্টেম্বর-নভেম্বর ১০ টাকা কেজি চাউল পাবে ৩১৮০৯ পরিবার
পরবর্তী পোস্ট
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের উদ্যোগে এডসি মশা নিধন ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ অভিযান

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting