দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:২৫
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ট্রাকের ধাক্কায় রাস্তায় চুরমার তরুণ অভিনেত্রীর স্বপ্ন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 371 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অভিনয় করলেও প্রধান চরিত্রে সুযোগ পাননি আশা। তাঁর স্বপ্ন ছিল নাটকের প্রধান চরিত্রে অভিনয় করবেন, অভিনয়কে পেশা হিসেবে নেবেন। স্থায়ী হবেন এ জগতে। তরুণ অভিনেত্রী আশা চৌধুরীর সেই স্বপ্ন পূরণ হলো না। সোমবার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় চিরতরে স্তব্ধ হলেন আশা, নিভে গেল তরুণ এই অভিনেত্রীর জীবনপ্রদীপ।

গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। তাঁর মাথা থেঁতলে যায়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গতকাল রাতে বোর্ড বাজার এলাকা থেকে ফিরছিলেন এই অভিনেত্রী। সেখানে তাঁদের নিজেদের বাসার কাজ চলছে। সেটা দেখভাল করে ফেরার কথা ছিল তাঁদের রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেই ফেরা আর হলো না আশার।
আশার বাবা আবুল কালাম মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। ফোনে কথা বলতে পারলেন না তিনি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে লাশ। সেখান থেকে কথা বললেন নির্মাতা রোমান রুনী।

সর্বশেষ ২ জানুয়ারি এই নির্মাতার নাটক ‘দ্য রিভেঞ্জ’-এ অভিনয় করেছেন আশা। রোমান বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে টেকনিক্যাল এলাকার সড়কে দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে আশা। সঙ্গে সঙ্গে দারুস সালাম থানার পুলিশ এসে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তখনই জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’

প্রায় চার বছর আগে আশার টেলিভিশন নাটকের অভিনয়ে আসা। অভিনয়কেই সে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়িকা নয়, একজন পেশাদার অভিনেত্রী হতে চেয়েছিলেন। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ছিলেন তাঁর একমাত্র অনুপ্রেরণা। সেভাবেই শৈশব থেকে তিনি নিজেকে তৈরি করছিলেন।

এই অভিনেত্রী মারা যাওয়ার দুই দিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন সালাহউদ্দিন লাভলু এবং আনিসুর রহমান মিলন।

নাটকটির নির্মাতা রোমান রুনী জানান, আশার একটা স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করার। তাঁর অভিনয় দক্ষতার কারণে সেই সুযোগ তিনি দিয়েছিলেন। তিনি যখন তাঁকে গল্পটি দিয়ে জানান, তিনিই প্রধান নায়িকা। তখন চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি টানা এক সপ্তাহ ধরে পরিশ্রম করেছেন। নিজে থেকে সালাহউদ্দিল লাভলু এবং আনিসুর রহমান মিলনের সঙ্গে গল্প নিয়ে বসেছিলেন। রুনী বলেন, ‘নাটকের প্রতিটা শর্ট শেষে আশা সবাইকে জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে, ভালো না হলে সে আবার শর্ট দিতে চাইত। কাজের প্রতি সে খুব সিরিয়াস ছিল। তার স্বপ্ন ছিল চলচ্চিত্র নিয়ে। সে পথে এগোনোর মাঝেই সে মারা গেল।’

আশা চৌধুরীরা চার বোন। সে ছিল সবার বড়। ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) লতে ৭ সেমিস্টারে পড়াশোনা করতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা।

পারিবারিক সূত্রে জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর লাশ হাসপাতালের মর্গেই আছে। সেখান থেকে তাঁদের রূপনগরের বাসায় নিয়ে যাওয়া হবে।
আশা সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছিলেন। তাঁর অভিনীত ছবিটির নাম ‘বাবা মেয়ে’। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত একাধিক নাটক এবং টেলিছবি। এর আগে আশা জাহিদ হাসানের সঙ্গে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকে অভিনয় করেছেন। নাটকটির পরিচালক জয় সরকার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিয়েতে মুসলিম প্রেমিকের পরিচয় গোপন হিন্দু প্রেমিকার, অতঃপর…
পরবর্তী পোস্ট
গরুর মাংস থেকে ‘হালাল’ শব্দ বাদ দিল ভারত

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting