দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৪৪
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

টিকা পাওয়া নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: দিল্লি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 441 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: যথাসময়ে কোভিড-১৯ টিকা পাওয়া নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা ভারত সব সময় তাদের প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়। নয়াদিল্লির এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইউএনবি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দিল্লির ওই কূটনৈতিক সূত্র জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রধানের দেওয়া বিবৃতি তারা দেখেছে। সেরামের এমন খবরে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ভারত তার প্রতিবেশীদের সব সময় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে, এবারও ভিন্ন কিছু হবে না বলেও জানায় ওই সূত্র।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও এক টুইট বার্তায় বলেছেন, ‘কোভিড টিকার গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং সেরাম ইনস্টিটিউটের সিইও’র বিবৃতি দেখেছি। অংশীদার বাংলাদেশে উদ্বেগের কিছু নেই: আমরা সব সময় প্রতিবেশীদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করি। এবারও করব। ভিন্ন কিছু হবে না।’ টুইট পোস্টের মাধ্যমে বাংলাদেশকে টিকা পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

এর আগে ১৭ ডিসেম্বর এক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন যে, ভারতে টিকা উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা দেয়া হবে বাংলাদেশকে।

সম্প্রতি সৃষ্টি হওয়া যে কোনো ভল বোঝাবুঝি তারা দূর করবেন জানিয়ে টুইট করেছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। সেখানে উল্লেখ করে বলেছেন, আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই; যেহেতু জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সব দেশে টিকা রপ্তানির অনুমতি আছে এবং ভারত বায়োটেক বিষয়ে সাম্প্রতিক ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে একটি যৌথ গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলেও জানান ওই টুইট বার্তায়।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে যথসময়েই টিকা পাবে বাংলাদেশ।

উল্লেখ্য, ‘ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ টিকা রপ্তানি করবে’ সেরাম ইনস্টিটিউটের সাম্প্রতিক দেয়া এমন বিবৃতিতে বিভ্রান্তির সৃষ্টি হয়।

ইতোমধ্যে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে তিন কোটি ডোজ ভ্যাকসিন পেতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট এবং দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা
পরবর্তী পোস্ট
যশোরে ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting