দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৭
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
কলকাতার হোটেলে আগুন প্রাণ গেল কালিগঞ্জের ২ জনের:-
শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...
সাংবাদিক ও সাংবাদিকতা
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৩, ২০১৯
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 403 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনির কাপসান্ডার চিহ্নিত সন্ত্রাসী চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও হত্যাসহ প্রায় ৪০টির অধিক মামলার আসামী রমজানের বোন কর্তৃক প্রয়াত সহযোগি মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় এবং চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃত. মানিক চন্দ্র মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গদাইপুর গ্রামের মৃত আলহাজ্ব মোহাজার আলী ছিলেন মুক্তিযুদ্ধে স্বপক্ষের একজন মানুষ। ১৯৭১ সালে খুলনার সেক্টর কমান্ডার রহমাতুল্লা দাদুর সাথে ৩ মাস থেকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন। তিনি তার বাড়িতে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদের। তার পুত্র শাহনেওয়াজ ডালিম ২০১১ সালের খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৬ সালে একইভাবে নির্বাচিত হন। আর এই চেয়ারম্যান ডালিমের খ্যাতি, সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সন্ত্রাসী রমজান তার বোনকে দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছে।
একাধিক মামলার আসামী রমজানে নেতৃত্বে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করাসহ বহু লোকের জমি জোর পূর্বক দখল করে। এসব বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম প্রতিবাদ করলে বিরোধ বাধে সন্ত্রাসী রমজান ও তার বাহিনীর সাথে। পারশিমারী গ্রামের কার্ত্তিক চন্দ্র মন্ডলের ২১ বিঘা, একই গ্রামের তারকের ৫০ শতক, স্বপন রায় ও দেবেন গাইনের ১ একর ৫০ শতক, ইকবাল হোসেনের ১ একর, আমজাদ সরদার, নজরুল সরদার, জাফরের ৩ একর ৫০ শতক জমি রমজান তার বাহিনী দিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছে। এছাড়া ২০০৬ সালে তার পারিবারিক গোলযোগের কারণে কাপসন্ডা গ্রামের জবেদকে কুপিয়ে হত্যা করে। এছাড়া তার নামে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলা রয়েছে। রমজান বাহিনীর ভাইপো সাকিল ও আছাদুল একাধিক মাদক মামলার আসামী। সে মাদক ও চোরাচালানীর গডফাদার।
তিনি বলেন, গত ২০ আগস্ট ২০১৯ তারিখে সাবেক মেম্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক কবির হোসেনের মৎস্য ঘেরে অনধিকারভাবে প্রবেশ করে অস্ত্রের মুখে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরই জেরে গত ২২ আগস্ট সকালে কবির হোসেন ও তার ভাই মিলন মটরসাইকেল যোগে সাতক্ষীরা যাওয়ার পথে কাপসন্ডা গ্রামে পৌছালে রমজানসহ তার বাহিনীর সদস্য খোকা, সাকিল ও নূরুল্লাহ তাদের গতিরোধ করে দাবিকৃত চাঁদর টাকা চাইলে এতে তারা অস্বীকার করায় তারা তাদের হত্যার উদ্দেশ্যে বোমা, রামদাসহ ধাওয়া করে। জীবনের ভয়ে র্পাশ্ববর্তী ছাত্তার গাজীর ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিলে তারা দরজা ভেঙে কবির মেম্বর এবং মিলনকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। সন্ত্রাসীদের কবল থেকে তাদের রক্ষা করার জন্য ছাত্তার ও সামাদ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও একই কায়দায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে সামাদ গাজী ও কবির হোসেনের অবস্থা আশংকা জনক। এ ঘটনায় সন্ত্রাসী রমজান ও তার বাহিনীর বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার।
তিনি আরো বলেন, উক্ত মামলা থেকে বাঁচতে এবং ওই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে গত ২/৯/২০১৯ তারিখে রমজানের বোন সাজিদা খাতুন চেয়ারম্যান ও তার মরহুম পিতা জড়িয়ে মিথ্যা রাজাকারের অভিযোগ তুলে একজন সম্মানি মানুষের মানহানি করে একটি মিথ্যা কাল্পনিক সংবাদ সম্মেলন করে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কল্পকাহিনী মাত্র। উক্ত সাজিদা খাতুনের অভিযোগের ন্যুনতম কোন সত্যতা নেই। শুধু মাত্র চেয়ারম্যানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের মিথ্যাচার করা হয়েছে। এছাড়াও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও জঘন্যতম মন্তব্য করা হয়েছে। তিনি এ সময় মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনকারী সাজিদার শাস্তির দাবিসহ উক্ত সন্ত্রাসীর হাত থেকে খাজরা ইউনিয়নসহ আশাশুনি উপজেলাবাসীকে রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় খাজরা ইউনিয়নের অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ইউএনও’র বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদ উত্তপ্ত
পরবর্তী পোস্ট
কলারোয়া পৌরসভাকে ডেঙ্গু মশা মুক্ত করতে মশার কয়েল বিতরন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting