দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩২
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবর

চাকুরী না পেয়ে বি,কম পাশ নরসুন্দর হারান আজও চিরকুমার !

কর্তৃক kobirubel.satnadee জুন ২৬, ২০২০
জুন ২৬, ২০২০ ০ কমেন্ট 567 ভিউস

লিটন ঘোষ বাপি: এদেশের আনাচে কানাচে এমনও অনেক প্রতিভাবান ব্যক্তি আছে যারা অর্থের অপ্রতুলতার কারনে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। উচ্চশিক্ষিত হওয়ার পরও চাকুরী যোগাড় করতে না পেরে এখনও চিরকুমার রয়ে গেলেন। রয়ে গেছেন অনেকটা লোকচক্ষুর অন্তরালে। একটু সহযোগীতা পেলেই হয়তো তিনি হতে পারতেন বড় কোন কর্মকর্তা।

তেমনই একটি নাম হারান কুমার চন্দ্র। সবাই তাকে নাপিত হারান দা নামেই চেনেন, বয়স ৬৩ বছর। শিক্ষাগত যোগ্যতা বি.কম. পাশ। তারপরেও কালিগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় ৩০ বছরের অধিক সময়ে একটা টিনের ছাউনি ও বেড়া দেয়া ঘরে নাপিতের ( নরসুন্দর) কাজ করে সংসার চালান।

১৯৫৭ সালে তৎকালীণ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের সাতক্ষীরার জেলাধীন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে হারান চন্দ্রের জন্ম। পিতা মৃত অনিল চন্দ্র ও মাতা মৃত গৌরি রানী। পিতা-মাতার তিন পুত্র সন্তানের মধ্যে হারান চন্দ্র সবার বড়।

হারান চন্দ্র ১৯৬৯ সালে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে বানিজ্য বিভাগে এস.এস.সি পাশ করেন। তারপর পড়ালেখার জন্য ছুটে যান খুলনায়। খুলনা কমার্স কলেজে ভর্তি হন। ১৯৭১ সালে খুলনা কর্মাস কলেজ থেকে বানিজ্য বিভাগে এইচ.এস.সি পাশ করেন। এখানেই থেমে যাননি। দেশ স্বাধীন হওয়ার পর কয়েকবছর এলাকায় নাপিতের কাজ করেন। আবার উচ্চাভিলাষ জাগে উচ্চতর ডিগ্রী অর্জনের। পুনরায় খুলনা কমার্স কলেজে বি.কম. কোর্সে ভর্তি হন। ১৯৮৬ সালে তিনি খুলনা কর্মাস কলেজ থেকে বি.কম. পাশ করেন।

হারান দা এখনো চিরকুমার। বিয়েই করেন নাই। পিতা-মাতা মারা যাওয়ার পর থেকে ভাইয়ের সংসারে থাকেন। অনেক কষ্ট করে নাপিতের কাজ করার অর্থ দিয়ে ভাইপো- ভাইঝিদের পড়াশুনা করিয়েছেন। নিজে ওদেরকে প্রাইভেট পড়িয়েছেন।

হারান  বলেন, শিক্ষার মধ্যে যে মজা পেয়েছিলাম সেটা এখনো আছে। আমার কিছু ছাত্রছাত্রী আছে। অবসর সময়ে নামেমাত্র সামান্য কিছু টাকা নিয়ে তাদেরকে প্রাইভেট পড়াই। মূলত আতœতৃপ্তির জন্য এই কাজটি করি।

“চাকুরী করেন নাই কেন?” এমন প্রশ্নের জবাবে হারান দা বলেন, বি.কম. পাশ করার পর নায়েবের চাকুরী হয়েছিল, কিন্তু অর্থের অপ্রতুলতার কারনে বাবা ঘুষের টাকা দিতে পারেন নাই। তাই চাকরিটা আর করা হলো না।

“বিয়ে করেন নাই কেন?” এমন প্রশ্নের জবাবে হারান দা বলেন, অসুস্থ্য বাবা-মায়ের খেদমত করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে টের পাই নাই। তাছাড়া বাবা-মায়ের মৃত্যুর পর ভাইপো-ভাইঝিদের মানুষ করতে সময় কেটে গেছে। বুঝতে পারি নাই।

হারান দা কখনো কারো কাছে কষ্টের কথা শেয়ার করেন না। করোনা ভাইরাসের কারনে তার নাপিতের ব্যাবসা প্রায় বন্ধ। তাছাড়া প্রাইভেট পড়ানোও বর্তমানে বন্ধ আছে। তাই এই বৃদ্ধ বয়সে অনেক কষ্টে জীবনধারণ করতে হচ্ছে হারান দা কে। তারপরেও। হারান নাপিত কে দেখে কেউ তার কষ্ট বুঝবে না। সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন।

শুধুমাত্র অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে হারান এর মত প্রতিভাবান ব্যক্তিরা সমাজে আলো ছড়াতে পারেন নাই। হতে পারেন নাই সমাজের কর্তা ব্যক্তি। অথচ সমাজের উচ্চবিত্তদের একটু সহযোগীতা পেলে হারান দা এর মত লোকেরা অনেকদূর এগিয়ে যেতে পারতো। দেশ ও সমাজকে আলোকিত করতে পারতো। তাই আসুন হারান দা এর মতো প্রতিভাবান মানুষদের পাশে একটু সহযোগীতার হাত বাড়াই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রূপসা উপজেলায় পঞ্চবার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের অবহেলিত মশরকাটি গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

রিলেটেড পোস্ট

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting