দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৮
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামে পিয়াজের বাজার অস্থির, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৭, ২০২০
সেপ্টেম্বর ১৭, ২০২০ ০ কমেন্ট 525 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রামে পেঁয়াজের বাজার অস্থির অবস্থা। এ অবস্থা শুধু নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জেই নয়, পেঁয়াজের দাম বেড়েছে উপজেলা পর্যায়েও। এতে নগরীর যেসব স্পটে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করেছে সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তাই পেঁয়াজের দামের লাগাম টানতে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জসহ নগরির বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে মুনাফা তুলে নিচ্ছে। দেশের পেঁয়াজ উৎপাদনে প্রথম স্থানে থাকা পাবনা জেলায় মুড়ি পেঁয়াজ ঘরে উঠতে এখনও ৩ মাস বাকি। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৮ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

জানা গেছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর নগরির রাতারাতি পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে খাতুনগঞ্জের আল আরাফাত ট্রেডার্সকে ১২ হাজার টাকা, বহদ্দারহাটের নিলয় এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, খাজা আজমীর স্টোরকে ৩ হাজার টাকা, আনসারি ব্রাদার্সকে ১০ হাজার টাকা পাশাপাশি একটি মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চান্দগাঁও আবাসিক এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ক্ষতিকর রং বিক্রির দায়ে সানোয়ার স্টোরকে ১৫ হাজার টাকা, কি-ফুড ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, জাওয়াদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লিজা, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলায় পেঁয়াজের দাম আরও বাড়ার আশায় পেঁয়াজ মজুদ করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পেঁয়াজের মূল্যতালিকা না টানানো ও ক্রয় করা চালান দেখাতে না পারায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিনভর অপেক্ষা করেও প্রবেশ করেনি ভারতে আটকে পড়া পেঁয়াজবাহী ২৫০টি ট্রাক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্রগ্রামের কালুরঘাট সেতুর ইজারাদারের কাছে রেল জিম্মি
পরবর্তী পোস্ট
মুন্সিগঞ্জে ইউপি সদস্য ফজলুল হকের বিরুদ্ধে চাউল আত্মসাতের অভিযোগ

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting