দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩০
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

খালেদা জিয়া’র ভাইরাল হওয়া কোভিড টেস্ট রিপোর্টটি ‘ভুয়া’

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২১
মে ১১, ২০২১ ০ কমেন্ট 384 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র কোভিড টেস্টের একটি রিপোর্ট ভাইরাল হয়েছে। যেখানে তাঁর জন্মদিন ৮ মে বলে দাবি করা হচ্ছে। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই টেস্ট রিপোর্টটি ভুয়া।

বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কোভিড টেস্টের প্রতিবেদনের জন্ম তারিখ, বয়স এবং রিপোর্ট নম্বর পরিবর্তন করে নকল প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বেগম জিয়া’র চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যে রিপোর্টটি সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরকারের লোকজনের মুখে ছড়িয়েছে সেটি ভুয়া।

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে খালেদা জিয়া’র কোভিড টেস্ট করতে দেওয়ার সময় বিএনপি’র পক্ষ থেকে তাঁর জন্ম তারিখ লেখা হয়েছিলো ১৫ অগাস্ট ১৯৪৬। ল্যাবএইডের প্রকৃত ওই প্রতিবেদনটি বাংলাভিশন ডিজিটালের হাতে এসেছে। অপরদিকে যে রিপোর্ট অনলাইনে ছড়ানো হয়েছে সেখানে জন্ম তারিখ দেখা যাচ্ছে, ৮ মে ১৯৪৬। এছাড়া ল্যাবএইড থেকে পাওয়া রিপোর্টের নম্বর ১২১০৫৯৫৮৩৫৮ এবং অনলাইনে ছড়িয়ে পড়া রিপোর্টের নম্বর ১২১০৫৯৫৮৫৩৫। তবে ইনভয়েস নম্বর ও বারকোড একই।

অনলাইন ফ্যাক্ট অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বিডি ফ্যাক্টচেক বলছে, রিপোর্ট দু’টির অন্যান্য বিষয় যেমন ইনভয়েস নম্বর ও বারকোড নম্বর আলাদা হওয়ার কথা ছিলো। বারকোড চেকার ও স্ক্যানডিট দিয়ে দু’টি কোভিড টেস্টের রিপোর্টের এইচএন বারকোড স্ক্যান করে দেখা গেছে, দু’টি রিপোর্টের বারকোড একই। অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টটির নম্বর যেহেতু ভিন্ন সেহেতু বারকোডও ভিন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু এখানে তেমনটি হয়নি। অর্থাৎ, বেগম খালেদা জিয়া’র কোভিড টেস্টের যে রিপোর্টটি অনলাইনে দেখা যাচ্ছে সেটি আসলে নকল।

ল্যাবএইড থেকে সংগৃহীত টেস্ট রিপোর্ট এবং অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টের ইনভয়েস নম্বরও একই (ভি২১০৫০০৬৪২৮)। অনলাইনে ছড়ানো টেস্ট রিপোর্টটির নম্বর যেহেতু ভিন্ন সেহেতু ইনভয়েস নম্বরও ভিন্ন হতো। কিন্তু এখানে তেমনটিও হয়নি। অর্থাৎ, ৮ মে জন্মদিন দাবি করা বেগম খালেদা জিয়া’র কোভিড টেস্ট রিপোর্টটি ভুয়া।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সীমান্ত এলাকায় আরো কঠোর হওয়ার নির্দেশ
পরবর্তী পোস্ট
বৃষ্টির মধ্য দিয়েই যাবে এবারের ঈদ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting