দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:৩২
 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...
কাটিয়া মন্দিরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত
সাতক্ষীরায়   কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী...
সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের...
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...
জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী তুষার 

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৪, ২০২৬
জুলাই ২৪, ২০২৬ ০ কমেন্ট 25 ভিউস

আরিফুল ইসলাম: যিনি রাজনৈতিক দূরদর্শিতা ও সমাজসেবার ময়দানে আপসহীন বীর, তিনিই আবার খুতবার মিম্বারে আধ্যাত্মিক পথপ্রদর্শক ও দ্বীনের তাফসীরকার । খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর । এই কথারই বাস্তব প্রতিফলন দেখালেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর ও আগামী আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার।
শুক্রবার (২৪ জুলাই) জুমার খুতবায় পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মহিমান্বিত আয়াত ‘আয়াতুল কুরসি’র গভীরে গিয়ে তাওহীদ ও আল্লাহর সুমহান ক্ষমতার ব্যাখ্যা তুলে ধরেন এই চেয়ারম্যান প্রার্থী।
আয়াতুল কুরসির সুবিন্যস্ত তাফসীর পেশ করে আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, “আল্লাহ তাআলা কেবল বিশ্বজগতের সৃষ্টিকর্তাই নন, তিনি একমাত্র চিরঞ্জীব (আল-হাইয়্যূ) ও সর্বসত্তার ধারক (আল-কায়্যূম)। কোনো তন্দ্রা বা নিদ্রা তাঁকে স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে, সবকিছুর একক ক্ষমতার মালিক তিনি। তাঁর অনুমতি ছাড়া তাঁর দরবারে সুপারিশ করার ক্ষমতা কারও নেই। তিনি মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ অবগত। মানুষ কেবল ততটুকুই জ্ঞান লাভ করে, যতটুকু তিনি চান। তাঁর মহান আরশ আসমান ও জমিন পরিবেষ্টিত এবং এই পুরো বিশ্বজগৎ সংরক্ষণ করা তাঁর জন্য সামান্যতম কঠিন নয়; কারণ তিনি সর্বোচ্চ ও পরম মহিমান্বিত।”
খুতবা শেষে কোদন্ডা চর মসজিদ প্রাঙ্গণে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মরহুম সভাপতি আবুল কাশেম সানার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
সেখানে উপস্থিত বিপুল সংখ্যক মুসল্লি ও দলমত নির্বিশেষে সাধারণ জনতার উদ্দেশে আগামী আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার তাঁর ভিশন প্রকাশ করে বলেন, “সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করে আশাশুনি সদর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে সকল মুসলিম ও সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমি কাজ করে যেতে চাই।”
খুতবায় তাঁর প্রজ্ঞাপূর্ণ তাফসীর এবং একই সাথে জনকল্যাণ ও সামাজিক নেতৃত্বের এই অনন্য মেলবন্ধন দেখে স্থানীয় সাধারণ মুসল্লি ও তাওহীদী জনতা গভীর সন্তোষ প্রকাশ করেন। জুমার নামাজ ও আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের নিন্দা এবং প্রতিবাদ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায়   কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

রিলেটেড পোস্ট

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

কাটিয়া মন্দিরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায়   কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...

জুলাই ২৪, ২০২৬

জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...

জুলাই ২৪, ২০২৬

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...

জুলাই ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting