দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:১০
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

খাজরা হাকিমিয়া মাদ্রাসার বঙ্গবন্ধুর ছবি অবমাননা, ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে তদন্ত

কর্তৃক kobirubel.satnadee জুন ২১, ২০২৩
জুন ২১, ২০২৩ ০ কমেন্ট 477 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনির খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রসায় নাশকতা মামলার আসামীকে সভাপতি করে অবৈধ ম্যানেজিং কমিটি গঠন, বঙ্গবন্ধুর ছবি সরিয়ে সভাপতির ছবি লাগানো, সিনিয়র শিক্ষককে বাদ রেখে বিধি বহির্ভূত সভাপতির পুত্রকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়াসহ নানাবিধ অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার কার্যালয়ে তদন্ত কার্য পরিচালনা করেন। তদন্তকালে অভিযোগকারী খাজরা গ্রামের রিপন হোসেন, তোফাজ্জেল হোসেন, আনারুল ইসলামসহ ৭ ব্যক্তি তাদের অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ তুলে ধরে বলেন, খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার বর্তমান সভাপতি মাওঃ রুহুল আমিন মাদ্রাসার সুপারের দায়িত্ব পালনকালে দূর্নীতি ও রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের কারনে তার নামে একাধিক নাশকতা মামলা চলমান আছে। মাদ্রাসায় সুপার ও সহ-সুপার না থাকলে নীতিমালা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করার কথা একজন সিনিয়র শিক্ষককে। কিন্তু সভাপতি সেই নীতিমালা অনুসরন না করে তার ছেলে কম্পিউটার অপারেটর আবু রায়হানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দিয়েছেন। এছাড়া সভাপতি নিজ ছেলে কম্পিউটার অপারেটর আবু রায়হান ও পুত্রবধূ নাছিমা খাতুনকে শিক্ষক প্রতিনিধি সদস্য, ভাইপো শহিদুল ও বোনের মেয়ে রুপভান বিবি এবং নিকটাত্মীয় যশোরের হাফিজুল ইসলামকে বিনা নির্বাচনে অভিভাবক সদস্য করেছেন। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। শিক্ষক নাসিমা খাতুন নিজে ক্লাস না করে পিরোজপুর গ্রামের শান্ত মন্ডলকে দিয়ে ক্লাস করিয়ে নেন। আবু রায়হান ও তার স্ত্রী নাসিমা খাতুনের নিবন্ধন সার্টিফিকেট ভুয়া যা তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে। দাতা সদস্য তোফাজ্জেল হোসেনকে কমিটি গঠনের পর থেকে কোনদিন কোন সভায় ডাকা হয়নি। কম্পিউটার অপারেটর থেকে প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ার পর আবু রায়হান অফিস কক্ষে প্রধানমন্ত্রীর ছবির পাশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নিজ পিতার ছবি টাঙিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। বঙ্গবন্ধুর ছবিকে অপমানিত করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের এসআই মিঠুন ঘটনাস্থলে গিয়ে ভারপ্রাপ্ত সুপার এর পিতার ছবি সরিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দুটি যথাযথ স্থানে স্থাপন করেন। ওইদিন মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ছবি টাঙানোর ঘটনার জন্য ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। আমরা অবৈধ সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে করা প্রত্যেকটি অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান,ভারপ্রাপ্ত সুপার আবু রায়হান তদন্ত কার্যক্রমের ব্যাপারে সময়ের আবেদন জানিয়ে গেছেন। অভিযোগকারীদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরও বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব পেয়েছি। সুপার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায় প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শার্শার কায়বা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ
পরবর্তী পোস্ট
শ্যামমনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারীদের মাঝে সবজিবীজ বিতরণ

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting