দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৪
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

কুল্যায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২১
অক্টোবর ২২, ২০২১ ০ কমেন্ট 325 ভিউস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় সড়ক সংস্কারের দাবীতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কুল্যার মোড়স্থ কুল্যা-বাঁকা সড়কে নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আজিজ ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, কুল্যা মোড় পাঞ্জেগানা মসজিদের সভাপতি আইয়ুব আলী প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আজিজ ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান বলেন, আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। এই রাস্তার অন্তত ২০ জায়গায় খানা-খন্দকে পরিনত হয়েছে। যার ফলে বাকা টু সাতক্ষীরা বাস চলাচল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী চরম দ‚র্ভোগের মধ্যে আছে। এই দ‚র্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যেই সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. রুহুল হক (এমপি) সাথে আমার কথা হয়েছে। একই সাথে গণমানুষের পত্রিকা দৈনিক সাতনদী পত্রিকার প্যাডে সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে আবেদন জানানো হয়েছে। সাতনদী পত্রিকা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে এ ধরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছে। যা চলমান থাকবে বলে জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটা সেক্টরে উন্নয়ন করেছে। এ সড়কটি পিচ ঢালাইয়ের পর ভারী যানবাহন চলাচলের ফলে বিভিন্ন জায়গায় দেবে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এমপি মহোদয় এ সড়কটি দ্রুত সংস্কার করবেন বলে আশা ব্যক্ত করেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম। কুল্যা মোড় পাঞ্জাখানা মসজিদের সভাপতি আইয়ুব আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব মা জননী আখ্যায়িত করে সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিতে জোর দাবি জানান।
এদিকে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক সাতনদীকে জানান, আমি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছি। নিজেদের দুর্ভোগ লাঘবে এবং দাবী আদায়ে এরকম মানববন্ধ আমি সমর্থন করি।
মানববন্ধনে কুল্যা গ্রামের সাধারণ মানুষ দীর্ঘ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা 
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দোকান ভস্মীভ‚ত, ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন

রিলেটেড পোস্ট

মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...

জুলাই ২৮, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগর কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির...

জুলাই ২৮, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি

জুলাই ২৮, ২০২৬

আশাশুনিতে পুলিশের অভিযানে দুইজন গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting