দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৫
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবর

কালিগঞ্জে মাদক বিরোধী সমাবেশে জেলা প্রশাসক :সবাই মিলে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৯, ২০২০
অক্টোবর ২৯, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস

হাফিজুর রহমান:

কারোর একক প্রচেষ্টায় পরিবার, সমাজ, দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য চাই সমৃদ্ধ উদ্যোগ। তাই সবাই মিলে সমাজ থেকে মাদক নির্মূল করে দেশকে বাঁচাতে হবে। এজন্য প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি করতে হবে। মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী এরা সবাই সমাজের শত্রæ এবং ঘৃনীত ব্যক্তি। এজন্য তাদের তালিকা করে সমাজের বোঝা মনে না করে তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে।

খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে প্রথম মাদকমুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার সময় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল তার বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন প্রত্যেক ইউনিয়নে সরকারী অর্থায়নে একটি করে পার্ক এবং খেলার মাঠ তৈরী করতে হবে। ইউনিয়ন ব্যাপী মাদক ব্যবাসয়ী মাদকাসক্তদের তালিকা করে উপজেলা মাদক বিরোধী কমিটির নিকট জমা দিতে হবে। প্রয়োজনে মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের ডোপ চেষ্ট করাতে হবে। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মাদক নিরাময় কর্নার করতে হবে।

সেখানে মাদকাসক্তদের আলাদাভাবে নিরাময় করার জন্য যা যা করার দরকার সে গুলো করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে নির্দেশ দেন। নিজের সন্তান কোথায় যায় সে ব্যাপারে প্রত্যেক অভিভাবকের খোঁজ খবর নিতে হবে। বর্তমান স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মোবাইলে লুডু খেলে অর্থলোপাট করিতেছে। সে ব্যাপারে প্রত্যেক অভিভাবকের স্বজাগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরার জন্য আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছি। তাতে করে সাতক্ষীরার অনেক ময়লা আবর্জনা সাব করে নতুন করে গাছ লাগিয়ে একটি সবুজ আবাসন তৈরীর কাজে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় বিশ্ব তথা দেশ ব্যাপী করোনা ভাইরাসের কারণে বিষয়টি থমকে গেছে। সামনে শীত মৌসুমে আবারও করোনার ছোবল থেকে বাঁচতে প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের করোনা আচারণ বিধি মেনে চলে সবাই মাস্ক পরিধান করার নির্দেশ দেন। মাদক কাউকে কখনও ক্ষমা করে নাই এবং করে না। আমাদের যুব সমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুবলীগের সভাপতি নাজমুল আহছান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম প্রমূখ।

এছাড়াও উপস্থিত সুধীদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ আদর্শ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ বিশ্বাস, মথুরেশপুর উইণয়ন পষিদের চেয়ারম্যান মিাজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, শওকত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন সহ মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল ছাড়াও সুধী, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিথিলার পথেই হাঁটছে তার ছোট বোন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিলেটেড পোস্ট

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting