দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৩১
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

মিথিলার পথেই হাঁটছে তার ছোট বোন

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৯, ২০২০
অক্টোবর ২৯, ২০২০ ০ কমেন্ট 427 ভিউস

অনলাইন ডেস্ক :
বেশ কয়েকটি বিজ্ঞাপনের মাধ্যমে এখন পরিচিত মুখ মিশৌরী রশিদ। অভিনয় করেছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। তবে তিনি অভিনয়ে খুব একটা নিয়মিত নন। তবে জানিয়েছেন, বছরখানেকের মধ্যেই তিনি বড় বোন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথে হাঁটতে চান। এক কথায়, অভিনয়ে নিয়মিত হবেন তিনি।

মিশৌরী বললেন, ছোটবেলায় বোনদের কাজ টেলিভিশনে দেখতাম, তখন থেকেই মনে হতো আমিও কেন করব না। বিশেষ করে মিথিলা ও মিম আপু মিলে ক্লোজ আপের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিল। ওই সময়ই আগ্রহটা আরও বেড়ে যায়।

মিশৌরী ১৫টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। তবে নাটক বা টেলিছবিতে অভিনয় করেছেন কম। কিন্তু এবার মিথিলার মতোই মিশৌরীও নিয়মিত হচ্ছেন অভিনয়ে। বছরের শুরুতে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করেছেন তিনি।

মিশৌরী রশিদ বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই নাচ-গান শিখেছি। শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি। এক বছর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এরপর অভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।

মিথিলা ও তার ছোট বোন মিশৌরী রশিদ। ছবি: সংগৃহীত
মিথিলা ও তার ছোট বোন মিশৌরী রশিদ। ছবি: সংগৃহীত

বছর দু-এক আগে হিমেল আশরাফের ‘জোনাকির আলো’ নামের একটি নাটকেও কাজ করনে এই তরুণ অভিনেত্রী। এছাড়া নুহাশ হুমায়ুনের ‘পিজা ভাই’ নাটকে কাজ করেন। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, ক্যামেরার পেছনেও কাজ করার আমার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে সরকার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে মাদক বিরোধী সমাবেশে জেলা প্রশাসক :সবাই মিলে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting