দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনার সূচনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২০
জানুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 409 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি আয়োজিত কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, কলারোয়া থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের এক বর্ণাঢ্য মুজিব র‍্যালি পৌর শহর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত অনুষ্ঠানস্থলে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একই মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থাপন করা হয় বিজয় ফুলের প্রদর্শনী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।  এরপর অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা। আলোচনা সভার সমাপ্তির পর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্ষণগণনা উপলক্ষে কলারোয়া পৌর শহরে স্থাপন করা হয় সুদৃশ্য ‘মুজিব তোরণ’। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশাল র‌্যালী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting