দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় প্রতারক চক্রের ফাঁদে পা, নি:সন্তান বৃদ্ধ দম্পত্তি সর্বহারা!

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

কলারোয়ায় প্রতারণার মাধ্যমে জমি আত্মসাতের ঘটনা ঘটেছে। জমির পরিরমাণ ২ বিঘা যার মূল্য ৪০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার কোরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামে।

জানাগেছে, বহুড়া গ্রামের মৃত হাজের বিশ্বাসের মেয়ে সোনাবিবি (৬৫) তার স্বামী ওয়াজেদ  আলীকে নিয়ে পৈতৃক ভিটায় বসবাস করতেন। নি:সন্তান  হওয়ায় চাচাতো ভাইপোরাই বৃদ্ধ সোনাবিবি দম্পত্তিকে দেখাশুনা করতো। হঠাতই চাচাতো ভাই মৃত ইসমাইল বিশ্বাসের তিন ছেলে ইসরাফিল, আজিজুল ও জাহাঙ্গীরদের কু-নজর পড়ে অসহায় বৃদ্ধ দম্পত্তি ফুফু সোনাবিবির বসবাসকৃত ৬ কাটা ভিটাবাড়িসহ দুই বিঘা জমির উপর।

বিগত ৩ মাস পূর্বে সোনাবিবির স্বামী ওয়াজেদ আলী চক্ষু অপারেশনের জন্য খুলনায় গিয়ে বেশ কিছুদিন অবস্থান করে। এসময় নি:সন্তান সোনাবিবি বাড়িতে একা থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। এই সুযোগে চাচাতো ভাইপোরা ফুফু সোনাবিবিকে চিকিতসার কথা বলে হাসপাতালে  নেওয়ার নাম করে নিয়ে যায় কলারোয়া রেজিস্ট্রি অফিসে। সেখানে উক্ত অফিসের দলিল লেখক পলাশ মুহুরীর সাহায্যে ফুফুর নামে সোনাবিবির নামে থাকা ৬কাটা ভিটাবাড়িসহ ২ বিঘা জমি ভাইপোরা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয়। ৪ দিন হাসপাতালে রেখে চিকিতসা ছাড়াই প্রতারক ভাইপোরা ফুফুকে বাড়ি নিয়ে আসে এবং প্রতারণার ঘটনাটি তারা ফুফুকে  জানায়। কিন্তু অসহায় বৃদ্ধা সোনাবিবির তো এখন আর কিছুই করার নেই। জমি তো রেজিস্ট্রি হয়েই গেছে।

অভিযোগ রয়েছে প্রতারক চক্ররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোনাবিবিকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখলে নিয়েছে। ঘটনাটি এলকায় বহুলালোচিত  হলেও কোনো সঠিক সমাধান হয়নি। অবশেষে অসহায় সোনাবিবি ও তার স্বামী এখন নিজের ভাইপো রফিকুল ইসলামের বাড়িতেই অবস্থান করছে।

এবিষয়ে দু:খ প্রকাশ করে চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, নি:সন্তান দম্পত্তির এই ঘটনা অত্যন্ত দু:খ জনক। আমরা বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এবিষয়ে প্রশাসনের কর্মকর্তারা কোন কিছু জানতে চাইলে যা কিছু করার তা ওই বৃদ্ধার জন্য করা হবে বলে জানান তিনি।

অভিযোগের তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার এসআই ইসরাফিল হোসেন জানান, অভিযোগ পেয়ে আমি গত মাসের ৩ তারিখে ঘটনাস্থলে তদন্তে যাই। অভিযোগটির শতভাগ পাওয়ো গেছে। প্রতারক চক্ররা কৌশলে এবং ভুল বুঝিয়ে বৃদ্ধা সোনাবিবির জমি লিখে নিয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া শুরু হলে কলারোয়া উপজেলা চেয়ারম্যান ওসি স্যারের নিকট থেকে মিটিয়ে দেয়ার কথা বলে সময় নিয়েছিল। এরপর করোনা ভাইরাসের কারণে আর বসা হয়নি। তবে অতি দ্রুত এবিষয়ে মিটমাট না হলে মামলা রেকর্ড করা হবে বলে জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমার শ্বাসকষ্ট বেড়েছে, স্ত্রী-ছেলেও আক্রান্ত: ডা. জাফরুল্লাহ
পরবর্তী পোস্ট
পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting