দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৯
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন : আটক ৩ নারী

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০১৯
জুলাই ৩১, ২০১৯ ০ কমেন্ট 413 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন আলফাজ হোসেন নামের এক যুবক। মঙ্গলবার রাতে উপজেলার সোনাবাড়িয়ায় নিজ বাড়ির উঠানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত আলফাজ হোসেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গীয়াস জানান, নিহত আলফাজ হোসেন (২৮) রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠোনে চেয়ারে বসেছিলেন। এ সময় তার চাচা সলেমান, আব্দুল গণি, মোসলেম, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরও জানান, আলফাজের সাথে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, গনি ও ফয়সালের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দিতো জানিয়ে কিছুদিন আগে থানায় একটি জিডিও করেন আলফাজ। ওসি বলেন, এরই জেরে তার প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হত্যায় যারা অংশ নিয়েছিল পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করেছে।
ময়না তদন্তের জন্য আলফাজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সলেমানের মা মল্লিকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নবজীবন পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরন

রিলেটেড পোস্ট

বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আগস্ট ২৯, ২০২৬

জি,এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting