দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪৯
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

কলারোয়া সীমান্তে দড়িকলে নদী পার করে আনা হচ্ছে ভারতীয় ফেনসিডিল

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০২৩
সেপ্টেম্বর ৯, ২০২৩ ০ কমেন্ট 446 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া সীমান্তে বিশেষ কায়দায় তৈরি ‘দড়িকল’র সাহায্যে নদী পথে ভারতীয় ফেনসিডিলসহ মাদক দ্রব্য পাচার করে আনা হচ্ছে। ফলে সীমান্তবর্তী এলাকায় যত্রতত্র ফেনসিডিলের ছড়াছড়ি। প্রতক্ষ্যদর্শীর উদ্ধৃতি দিয়ে একাধিক সীমান্ত সুত্র জানায়, বর্ষাকালে সীমান্তে সোনাই ও ইছামতী নদী পানিতে ভরপুর। নাব্যতা না থাকায় উত্তর বড়ালী থেকে কেঁড়াগাছি পর্যন্ত সোনাই নদী কচুরিপানায় ভরা। কচুরিপানার নীচে দিয়ে এপার ওপার দড়ি বাধা আছে। টানা দেওয়া দড়িতে সময় সুযোগ মত মোবাইলে সংকেত দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় পলিপ্যাক মোড়ক করা ফেনসিডিলের পোটলা বা কার্টুন। অপর একটা দড়ি টেনে ফেনসিডিল বা মাদকের পোটলা বা কার্টুন ভারত থেকে বাংলাদেশ কিনারে আনা হচ্ছে। এরপর নদী থেকে ফেনসিডিল তুলে এনে দেশের অভ্যান্তরে পাঠানো হচ্ছে এবং এলাকায় বিপনন হচ্ছে। ভাদিয়ালী থেকে কেঁড়াগাছি পর্যন্ত সোনাই নদীতে কয়েকটি পয়েণ্টে দড়িকল দিয়ে ফেনসিডিলসহ মাদক পাচারের কাজ চলছে। এছাড়া উপজেলার চান্দুড়িয়া (গাড়ালবাড়ি) ইছামতী নদী পথে আসছে ফেনসিডিল। বিজিবি টহল বদলের সময় এবং বিজিবিকে ভুল ইনফরমেশনে ব্যাস্ত রেখে বা কিছু খাওয়ায় ব্যাস্ত রেখে নদী থেকে ফেনসিডিল তুলে আনা হয়। সীমান্তে ফেনসিডিল পাচারের নেতৃত্বে রয়েছে জনৈক ইয়ারালী, জনৈক আশরাফুল, জনৈক নাসির ও ইশারুল। এরা সীমান্তে প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। এই প্রভাবশালী নেতাদের আয়ের উৎসের সংগে অতীত ও বর্তমান সম্পদের পরিমাণ দেখলে আরো চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসবে বলে সুত্র জানায়। এদিকে উত্তর ভাদিয়ালী ফুলতলা থেকে কালিবাড়ি পর্যন্ত জনৈক শাহিনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক যুবক বিকাল থেকে সন্ধা পর্যন্ত ফেনসিডিলসহ মাদক বেচাকেনায় নিয়োজিত থাকে। বিকাল হলে মটর সাইকেলে এবং মাঝে মাঝে প্রাইভেট, মাইক্রোয় ভদ্রবেশী মাদক সেবীদের আগমণ ঘটে এই মাদক হাটে। ক্রেতাদের একটি নির্ধারিত স্থানে যেতে বলা হয়। আর পতিমধ্যে ক্রেতার হাতে ফেনসিডিল বা মাদক পৌছে দেওয়া হয়। একই কায়দায় জনৈক রেজার নেতৃত্বে সোনাবাড়িয়া-বালিয়াডাঙ্গা সড়কের পূর্বপাশে দক্ষিণ সোনাবাড়িয়ার শেষ প্রান্তে বিল পাড়ে গড়ে উঠেছে অপর মাদক স্পট। সীমান্ত থেকে আনা ও ক্রেতার চাহিদার মাদক পৌছানোর জন্য রেজা ১৮ কিশোরকে নিয়োজিত রেখেছে বলে সুত্র জানায়। এভাবে কলারোয়ার লাঙ্গলঝাড়া, কাকডাঙ্গা, কেঁড়াগাছি, গয়ড়া, গদখালী, কোটা, বেলতলাসহ অর্ধ শতাধিক মাদক স্পট গড়ে উঠেছে। এতে করে কলারোয়ার গ্রামগঞ্জ পাড়া মহল্লার অলিতে গলিতে ফেনসিডিলসহ মাদক দ্রব্য পৌছে গেছে। আর মাদক এভাবে সহজলভ্য হওয়ার কারণে কিশোর ও যুবসমাজ বেপরোয়া ভাবে নেশাগ্রস্থ হয়ে পড়ছে। এলাকাবাসি যুব ও কিশোরদের নেশার কবল থেকে বাচাতে অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৪ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক
পরবর্তী পোস্ট
সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেক’র ১৬তম মৃত্য বার্ষিকী পালন

রিলেটেড পোস্ট

আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...

মে ১০, ২০২৬

আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...

মে ১০, ২০২৬

দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...

মে ১০, ২০২৬

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড

মে ৯, ২০২৬

ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting