দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:২১
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিকাহ রেজিস্টার পদে নিয়োগের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১২, ২০২২
ডিসেম্বর ১২, ২০২২ ০ কমেন্ট 429 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ ২ ও ৯ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার নিয়োগে মোটা অঙ্কের টাকা উৎকোচের বিনিময়ে বিধি লঙ্ঘন করে নিয়োগের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
অত্র এলাকার নিকাহ্ রেজিস্টার মাওলানা কামরুল ইসলামের মত্যুর পর উক্ত পদ শূন্য হয়। ২০২১ সালের ২২ অক্টোবর এই ওয়ার্ডের নিকাহ্ রেজিস্টার নিয়োগের নিমিত্তে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। কিন্ত অপূর্ণাঙ্গ প্যানেল পাঠালে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় ৭/২-এ এন১৩/৮৮ (অংশ) ১৬৭ অনুযায়ী এই প্যানেল বাতিল করে।
পরবর্তীতে ২০২২ সালের ১৭ জুলাই পুনরায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় উক্ত পদে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩রা আগস্ট ২০২২ দরখস্ত দাখিলের শেষ সময় হয় এবং ১৫ দিনের ভিতরে নিয়োগ বোর্ড হওয়ার কথা থাকলেও সাড়ে ৩ মাস পর অর্থাৎ ২১ নভেম্বর ২০২২ তারিখে সকল প্রার্থীদের অগোচরে কোন নিয়োগ বোর্ড ছাড়াই প্যানেল প্রস্তুত করে মন্ত্রনালয়ে পাঠানো হয়।
এর আগে ২০২১ সালের ১১ অক্টোবর কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আলেম পাশ এবং উল্লেখিত ৩টি ওয়ার্ডের যেকোন একটির স্থায়ী বাসিন্দা হওয়ার কথা থাকলেও আবেদনকারী ৪ জনের মধ্যে ৩জনই শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে এবং ১জন উক্ত ওয়ার্ডগুলোর একটিরও স্থায়ী বাসিন্দা না। কিন্তু একজন প্রার্থী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নিকাহ্ রেজিস্টার মাওঃ মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম ১,২ ও ৯ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্টার পদে আবেদন করে যা নিয়োগ বিজ্ঞপ্তির নিয়মবহির্ভূত। পরবর্তীতে ৩১ আগস্ট ২০২১ কামরুল ইসলাম ৩ নং ওয়ার্ড হতে ২ নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ার জন্য আবেদন করে। সে সময়ও তার নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিলো। কিন্ত পূর্ণাঙ্গ প্যানেলটি বাতিল হয় এবং যা বিভিন্ন গণমাধ্যমে “কলারোয়ায় নিকাহ রেজিস্টার নিয়োগে চরম অনিয়ম” শিরোনামে প্রকাশিত হয়।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের ২০১৩ সালের ২০ অক্টোবর গেজেট প্রকাশের মাধ্যমে (৬ক) যদি কোন সিটি কর্পোরেশন,পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকার কোন নিকাহ রেজিস্টারের মৃত্যু বা অবসরজনিত কারণে লাইসেন্সের কার্যকরতার অবসান ঘটে তাহা হইলে উপ-বিধি (৪) এর অধীন নিকাহ্ রেজিস্টারের লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে প্রার্থী বাছাই এবং উপ-বিধি (৬) এর অধীন লাইসেন্স মঞ্জুরের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিকাহ্ রেজিস্টারের পুত্র সন্তানকে বিধি ৮ এর অধীন যোগ্যতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করিতে হইবে। সেক্ষেত্রে টাকার বিনিময়ে নিয়োগ পাওয়ার পায়তারাকারী মোঃ কামরুল ইসলাম এ পদে সম্পূর্ণ অযোগ্য। এছাড়াও কামরুল ইসলাম নিয়োগ না পাওয়া সত্ত্বেও বিভিন্ন বিবাহ সম্পন্ন করাচ্ছেন।
এ বিষয়ে অত্র ওয়ার্ডের সাবেক নিকাহ্ রেজিস্টার মৃত মাওলানা শেখ কামরুল ইসলামের পুত্র শেখ তামিম হাসান বলেন, গেজেট অনুযায়ী পিতার ওয়ারেশ হিসেবে এই পদের অগ্রাধিকার আমার আছে। তাছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলেম পাশ সনদপত্র এবং উল্লেখিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তারপরও কামরুল ইসলামের নাম প্রথমে দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল গঠন করে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। গেজেট ও সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমাদের অগোচরে পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করে নিয়োগ দেওয়া হচ্ছে আমার বোধগম্য নয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
এবিষয়ে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, নিয়োগ প্রক্রিয়াটি গেজেট অনুযায়ী হওয়া উচিত। কি কারণে হচ্ছে না বিষয়টি আমার অজানা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর
পরবর্তী পোস্ট
ধুঁকছে খুলনার বক্ষব্যাধি হাসপাতাল

রিলেটেড পোস্ট

কলারোয়ায় ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন

মে ১৯, ২০২৬

কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 

মে ১৮, ২০২৬

কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 

মে ১৮, ২০২৬

কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting