দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২২
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

ধুঁকছে খুলনার বক্ষব্যাধি হাসপাতাল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১২, ২০২২
ডিসেম্বর ১২, ২০২২ ০ কমেন্ট 436 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে:

খুলনার খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা ভৈরব নদের তীরে অবস্থিত বিভাগীয় বক্ষব্যাধি হাসপাতাল। স্বাধীনতার পূর্বে ১৯৬৫ সালে ৭ একর জায়গার উপর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মিত হয়। নামমাত্র কয়েকদফা সংস্কার করা হলেও বড় ধরণের কার্যকরী কোনো সংস্কার করা হয়নি। ৫৭ বছর বয়সী হাসপাতালের ভবনটি বর্তমানে জরাজীর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রুপ নিয়েছে। বিভাগীয় এ বক্ষব্যাধি হাসপাতালের জরাজীর্ণ ভবনে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম অতিবাহিত হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীরা যেমন জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে ঠিক তেমনি চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ অন্যান্যরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা প্রদান করছে। ৭ টি আবাসিক ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রকট আকারে জনবল সংকট বিরাজ করছে। যেখানে ডায়রিয়া, টিটেনাস, নিউমেটাল টিটেনাস, জলবসন্ত, হাম, জলাতঙ্ক রোগের জন্য সরকারি চিকিৎসাসেবা প্রদান করা হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীরা বঞ্চিত হচ্ছে। তাছাড়া হাসপাতালটিতে নেই কোনো শিশু ডায়রিয়া রোগের চিকিৎসক। যে কারণে কোনো শিশু রোগী পাচ্ছে না সেবা। তাছাড়া পুরাতন এই হাসপাতাল ভবন বর্তমানে পুরোটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বনজঙ্গল ও গবাধিপশু গরু, ছাগলের চরণভূমি হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। তাছাড়া হাসপাতালটির পরিত্যক্ত আবাসিক ভবনে বর্তমান মাদকসেবীদের জন্য একটি নিরাপদ জায়গা হিসেবে পরিচিত। হাসপাতালটির একতলা মূল ভবনের বাইরের জানালাগুলো ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে নেই পর্যাপ্ত জনবল। সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরাজীর্ণ দ্বিতল ভবনের সবগুলো ওয়ার্ড এবং রুমের ছাদের পলেস্তারা খসে পড়তে শুরু করেছে। ভবনের ছাদ স্যাঁতসেঁতে হয়ে চরম ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) থেকে ভবনটি চরম ঝুঁকিপূর্ণ বিবেচনায় এনে ভবন পুনঃনির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে এ প্রতিবেদককে জানান হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস। এছাড়া হাসপাতালের ৭ টি আবাসিক ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলশ্রুতিতে হাসপাতালের নার্স এবং স্টাফদের আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
বর্তমানে হাসপাতালটিতে ৫ জন চিকিৎসক থাকলেও নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের ২ টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। আবাসিক চিকিৎসক এর ২ টি পদ, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, প্যাথলজিষ্ট, রেডিওলজিস্ট, ওয়ার্ল্ড মাস্টার এবং ড্রাইভারের পদটিগুলি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত চালক দিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি চালানো হচ্ছে।
হাসপাতালটিতে কোন সিকিউরিটি গার্ড না থাকায় সর্বদা অরক্ষিত অবস্থায় থাকে। বহিরাগতদের অবাধ যাতায়াত, বিশেষ করে সন্ধ্যার পরে হাসপাতালে বাউন্ডারির ভিতর বহিরাগতদের আড্ডা জমে।
বক্ষব্যাধি হাসপাতাল হলেও শুরু থেকে মূলতঃ এখানে শুধুমাত্র যক্ষ্মা বা টিবি রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। হাসপাতালটিতে ঔষধ প্রতিরোধী যক্ষা রোগের চিকিৎসা করা হয়। বরিশালে এ জাতীয় চিকিৎসা না থাকায় উক্ত বিভাগের এ রোগে আক্রান্ত রোগীরাও হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসে। বর্তমানে হাসপাতালটিতে ৩৫ জন যক্ষা বা টিবি রোগী ভর্তি রয়েছে, যাদেরকে উচ্চক্ষমতাসম্পন্ন এন্টিবায়োটিক প্রয়োগ করে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নেগেটিভ করে ছাড়পত্র দেওয়া হয়। যাতে রোগটি আর বিস্তার লাভ না করতে পারে জানালেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডঃ জীবিতেষ বিশ্বাস।
জরাজীর্ণ এ হাসপাতালটি পুনঃনির্মাণ করে আধুনিকায়ন করার পাশাপাশি হাসপাতালটি বক্ষব্যাধি ইনস্টিটিউটে রূপান্তরিত করে বিভিন্ন ধরণের বক্ষব্যাধির চিকিৎসার সুযোগ সৃষ্টির দাবি খুলনাবাসীর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিকাহ রেজিস্টার পদে নিয়োগের পায়তারা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...

মে ১৯, ২০২৬

পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...

মে ১৯, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন...

মে ১১, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: উন্নয়নের জোয়ারে ডুবছে...

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting