দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১২
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায়  আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুন ১৯, ২০২৫
জুন ১৯, ২০২৫ ০ কমেন্ট 378 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ  সাতক্ষীরা কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর ক্ষেত্রপাড়া এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মালির বিরুদ্ধে । এ ঘটনার প্রতিকার চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হুসাইন আহমেদ।

সরজমিনে গেলে মোঃ হুসাইন আহমেদ বলেন, গত ৯ জুন সকাল ৮টার দিকে মোঃ হুসাইন আহমেদ ও বাবা এবং ছোট ভাই নিয়ে বাড়ি থেকে কলারোয়া বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দীক মালির ও তার সদস্যরা মৃত ফকির আহমেদ ছেলে মোশারফ,ওজিয়ার ছেলে মুকুল, তমেজ মোড়ল ছেলে ওজিয়ার,ফটিক গাজীর ছেলে মালেক, মৃত সামাদ ধামাত ছেলে বাবলু ধামাক,সাজদ্দিন মোড়ল ছেলে রবিউল ইসলাম, সিদ্দিকীর ছেলে আবু সাঈদ, নুরুল হুদার ছেলে শফিকুল সহ আরো অনেকে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অতর্কিত হামলা চালায়। এসময় সিদ্দিক মালী ও তার লোকজন আমার বাম হাতের মারাত্মক ফোলা জখম করে আমার নিজ মোটর সাইকেল ছিনিয়ে নেয়। এছাড়া আমার মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায়।ওই সময় আমার ছোট ভাই ও আমার পিতাকে কিল-ঘুষি সহ বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে আমাদেরকে মারতে মারতে আমাদের বাড়ীর ভিতরে ঢুকিয়ে গেটের তালা মেরে দেয়।

তিনি আরো বলেন,এই জমি ৫০ বছর আগে ভাগ করা। অংশ হিসেবে চারটি ভাগ হবে, সিদ্দিক একাই দখল করতে চায়। সিদ্দিক আমাকে বলে যে, “বিএনপি ও জামাত নেতাদের দিয়ে তোকে মেরে সরশকাটি বাজারে ঝুলিয়ে দেবো ২০১৩ সালে অনেককে মেরেছি, কেউ কিছু করতে পারিনি আর তোরা কিছুই করতে পারবি না। দেখি তোদের কোন বাপ আছে কি করতে পারে বলিস, তোদের খুন করে লাশ গুম করে দেবে। আমরা কোন উপায় না পেয়ে ৯৯৯ নং ফোন দিয়ে কয়েকবার যোগাযোগ করা হলে পরবর্তীতে সরসকাটি ক্যাম্প ইনচার্জ অফিসার আমাদের বাড়ীতে এসে আমাদেরকে উদ্ধার করে এবং মোটর সাইকেল ও মোবাইল ফোন আসামীদের কাছ থেকে উদ্ধার করে দেয়। পরবর্তীতে সেনা ক্যাম্পে ফোনে যোগাযোগ করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। সেনা বাহিনী চলে আসার পরে তারা আরো বেপরোয়া হয়ে উঠে। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।

এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মালী বলে, ওই দাগে জমি আমিও পাই আমাকে বুঝিয়ে দিচ্ছে না, বলে আমি দখল করেছি। তবে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই মারধরের ব্যাপারে আমি জানিনা।

 

কলারোয়া থানার উপ-পরিদর্শক ( এস.আই) আনিসুর রহমান বলে,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান। ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়েছিল, এক পক্ষ দখল করতে যাচ্ছিল সেনাবাহিনী সেটা বন্ধ করে দেয় ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে বনায়ন তৈরির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
লিড ফার্মার ও গ্রুপের সদস্যদের প্রটোকল বিষয়ক প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

সবুজে সাজবে কলারোয়া: ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের...

অক্টোবর ২৩, ২০২৬

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...

অক্টোবর ১৯, ২০২৬

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

অক্টোবর ১৮, ২০২৬

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting