দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কলকাতার ৫ কনসার্টে ঢাকার ‘সোনার বাংলা সার্কাস’

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২৩
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০ কমেন্ট 418 ভিউস

বিনোদন ডেস্ক:

বিদায়ের সুর তোলা শীত মৌসুমে ব্যস্ত সময় পার করেছে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করে মাতিয়েছে শ্রোতাদের। ভিন্নধর্মী গান ও মিউজিকের জন্য ব্যান্ডটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তরুণদের মাঝে।

শুধু কি দেশে? না, প্রতিবেশী দেশ ভারতেও ‘সোনার বাংলা সার্কাস’র ভক্তশ্রেণি তৈরি হয়েছে। যেটার সুবাদে সেখান থেকে ডাক এসেছে। তাই শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কলকাতায় উড়াল দিয়েছেন ‘সার্কাস’ সদস্যরা। ব্যান্ডের ব্যবস্থাপক গৌতম কে শুভ জানান, মোট পাঁচটি কনসার্টের জন্য কলকাতা সফরে ‘সোনার বাংলা সার্কাস’। এগুলো অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে, কলকাতার বিভিন্ন স্থানে।

সফরটি শুরু হচ্ছে একটি বিশেষ কনসার্টের মাধ্যমে। কলকাতার প্রেডিসেন্সি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাইবে ‘সোনার বাংলা সার্কাস’। এই কনসার্ট আয়োজন করা হয়েছে মূলত ক্যানসারে আক্রান্ত তাপস দাসের জন্য। যিনি বিখ্যাত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাকালীন সদস্য। তাকে ‘মহীনের আদি ঘোড়া’ হিসেবে অভিহিত করেন ভক্তরা।

গেলো জানুয়ারি মাসে তাপস দাসের ক্যানসার আক্রান্তের কথা জানা যায়। এরপরই উৎকণ্ঠায় কাটছে কলকাতার ব্যান্ডপ্রেমীদের সময়। তবে ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সরকার তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

এরপরও ব্যান্ডসমাজ কি বসে থাকতে পারে! না, তাই ১৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে ‘মহীন অন্তহীন, বাপিদার জন্য’ শীর্ষক কনসার্ট। যেখানে গাইবে আশির দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নগর ফিলোমেল’ও। এছাড়াও থাকছে অনিন্দ্য, উপল, আব্রাহাম মজুমদার, প্রদীপ চট্টোপাধ্যায়, পরশপাথর, সিধু, ইন্দ্রজিৎ সেন, প্রবুদ্ধ ব্যানার্জী, রূপঙ্কর, বর্ণ অনন্য, মহীন এখন ও বন্ধুরা, দেবদীপের পরিবেশনা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে এই কনসার্ট সেরে ‘সোনার বাংলা সার্কাস’ চলে যাবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের ৩ নম্বর গেটের ‘দ্য স্ট্যাডেল’-এ। সেখানে আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্যালবাঙ্কা ফেস্ট’-এ গাইবে ব্যান্ডটি।

এরপর ২১শে ফেব্রুয়ারিতে ‘হোয়াটস আপ ক্যাফে লাইভ’, ২৪ ফেব্রুয়ারি ‘স্কিনি মো’জ জ্যাজ ক্লাব’ এবং সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কলকাতার বরানগরের রবীন্দ্র ভবনে গাইবে ঢাকার ‘সোনার বাংলা সার্কাস’।

একসঙ্গে ৫ কনসার্টের জন্য কলকাতার সফরের বিষয়ে ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপন বলেন, ‘এটা আমাদের ব্যান্ডের প্রথম বিদেশ সফর। তাই আবেগ-উচ্ছ্বাসের মাত্রা অনেক। যেহেতু টানা পাঁচটি কনসার্ট, তাই কিছুটা চাপ তো অনুভব করছি। তবে আমাদের বিশ্বাস, গানের মাধ্যমে দুই বাংলার কাঁটাতারের বিভেদ কিছুটা সময়ের জন্য হলেও মুছে দিতে পারবো।’

উল্লেখ্য, ২০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কী-বোর্ড)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোক স্টুডিওর গানে এ আর রাহমান কন্যার বাজিমাত!
পরবর্তী পোস্ট
যেভাবে মাদকের মুকুটহীন সম্রাট হলো স্বজল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting