দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫৬
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

করোনো: শ্যামনগরের কয়েকটি গ্রামের প্রবেশদ্বারে পাহারা

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৭, ২০২০
এপ্রিল ৭, ২০২০ ০ কমেন্ট 308 ভিউস

শ্যামনগর প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কৌশল হিসেবে শ্যামনগর উপজেলার বাদঘাটা, নকিপুর, কাটিবারহলসহ কয়েকটি গ্রামের প্রবেশদ্বারে পাহারা বসানো হয়েছে। গ্রামের বাসিন্দাসহ বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে স্থানীয়দের উদ্যোগে এই পাহারার ব্যবস্থা করা হয়।

বাঁশ ও বেঞ্চ দিয়ে প্রবেশদ্বার আটকিয়ে এসব গ্রামের তরুণ ও যুবকরা পালা করে পাহারা দিয়ে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। একইসাথে গ্রামের বাসিন্দাদের জরুরী সকল প্রয়োজনে সার্বিক সহায়তা করা হচ্ছে বলেও জানিয়েছে উদ্যোগী তরুণরা।

মঙ্গলবার দুপুরের পর উপজেলা সদরের বাদঘাটা, কাটিবারহল ও নকিপুর এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। এসব গ্রামে যেয়ে দেখা যায় গ্রামগুলোর প্রতিটির প্রবেশদ্বারে চার থেকে ছয় জন পর্যন্ত অবস্থান করছে। কোন কোন প্রবেশদ্বারে স্বেচ্ছাসেবী তরুণদের পাশাপাশি গ্রাম পুলিশকে পাহারার কাজে সহায়তা দিতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, কেউ ঐসব গ্রামে প্রবেশ করতে চাইলে তার নাম পরিচয় জানার পর গন্তব্য জানতে চাওয়া হচ্ছে। প্রয়োজনে মুঠোফোনে কথোপকথোনের মাধ্যমে অনেকের প্রয়োজন মিটিয়ে দিচ্ছে পাহার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা। নকিপুর গ্রামে যেয়ে দেখা যায় প্রয়োজনীয় মালামাল ক্রয়ের জন্য এক বাসিন্দা গ্রামের বাইরে যেতে চাইলে স্বেচ্ছাসেবীরা নিজেদের সাইকেল নিয়ে তার জরুরী মালামাল ক্রয় করে এনে দিয়েছে।

তরুণ ও যুবকদের এমন তৎপরতাকে সমর্থন দিয়ে এসব গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার, শেফালী বেগম ও মিজানুর রহমানসহ অন্যরা জানিয়েছেন, করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে সবাই আতংকের মধ্যে রয়েছে। গ্রামের কিছু ছেলে নিজেদের উদ্যোগে বহিরাগতসহ স্থানীয়দের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রামের শত শত পরিবারকে সুরক্ষিত রাখার যে চেষ্টা করছে তা প্রশংসনীয়।

তবে শুধু বাদঘাটা কিংবা নকিপুর নয়। বরং মঙ্গলবার দুপুরের পর উপজেলার রমজাননগর ভেটাখালীসহ আরও কয়েকটি এলাকায় গ্রামের প্রবেশদ্বারে স্থানীয়দের উদ্যোগে পাহারা বসিয়ে সামাজিক জনসমাগমের বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে বাদঘাটা গ্রামের স্বেচ্ছাসেবী আল ইমরান জানায় বহিরাগতসহ স্থানীয়দের অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রশাসনসহ স্থানীয় চেয়ারম্যানের সাথে পরামর্শ করে পাহারা বসানো হয়েছে। নকিপুর গ্রামের আব্দুল আলিম জানায়, নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ যাতে অবাধে চলাচল করে স্থানীয়দের ঝুঁকির মধ্যে না ফেলে সেজন্য গ্রামে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, সরকারি ঘোষণা সত্তে¡ও অনেকে অপ্রয়োজনে যত্রতত্র চলাচল করছে। সম্প্রতি ভারত থেকে আসা কিছু অপরিচিত মানুষ গ্রামগুলোতে আসা যাওয়া করায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে কিছু তরুণ উদ্যোগ নিয়ে পাহারার ব্যবস্থা করেছে। এসব গ্রামে বসবাসরকারীদের নিরাপত্তার স্বার্থে সকলের অংশগ্রহণে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করে করোনার ঝুঁকি কম রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় টিআরএম এর বাঁধ ভেঙ্গে নিম্নঞ্চল প্লাবিত: আতঙ্কে মানুষ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা আক্রান্ত সন্দেহে ২৭ জনের নমুনা সংগ্রহ

রিলেটেড পোস্ট

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

এপ্রিল ২৬, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting