দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৭
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

করোনার মধ্যেও শাঁখরা কোমরপুরে চলছে কোচিং বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২১
মে ৩১, ২০২১ ০ কমেন্ট 375 ভিউস

নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সময়ে সাতক্ষীরা সদরের সীমান্ত এলাকা শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ রায় করছেন ভবন ভাড়া নিয়ে অবৈধ কোচিং বানিজ্য। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে কোচিং সেন্টার বন্ধে নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু করোনার মতো মরণব্যাধির মধ্যেও থেমে নেই কোচিং বাণিজ্য।
৩১মে সোমবার সকাল ৮টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী নিয়ে গাদাগাদি করে বসিয়ে কোচিং পরিচালনা করছেন শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ রায়। এতে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। করোনা ব্যাধি সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে। এদিকে করোনার ঝুঁকিতে আছে সাতক্ষীরাজেলা দিন দিন করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে। সারাদেশে সরকার যেখানে, করোনাভাইরাস থেকে রেহাই পেতে স্কুল কলেজ বন্ধ রেখেছে, সেখানে এই ভাবে প্রাটভেট পড়টা কতটা নিরাপদ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাবকগণ।
কোচিং চলা কালীন সময়ে শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ রায় এর কাছে অবৈধ কোচিং এর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি এটা সম্পুন ভুুল করেছি। আর এরকম কাজ করবো না। আমি কোচিং সেন্টার বন্ধ করে দিবো।’’
কোচিং সেন্টারের আশপাশের দোকান ও স্থানীয় বাসিন্দারা জানান, করোনার মধ্যেও এই শিক্ষক প্রাইভেট পড়ানো বন্ধ রাখেনি। প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবালের যোগসাজিদে এই শিক্ষক এমন ভাবে কোচিং বানিজ্য করে যাচ্ছে। করোনাকালীন এই আর্থিক সংকটে কোচিং নিয়ে এই বাণিজ্য করা উচিত নয়। তবে করোনার মধ্যে কোচিং খোলা থাকলেও প্রশাসন তেমন ব্যবস্থা নেয়নি।
এবিষয়ে শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবালের কাছে ফোন দিলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বললে তিনি বলেন, করোনাকালীন সময়ে কোন শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে কোচিং সেন্টার চালাতে পারবে না। আপনারা তথ্য দেন আইনগত ব্যবস্থা নিবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা পরিষদের গাছ বিক্রয় ক্ষতিগ্রস্থ গাছ দীর্ঘদিন পড়ে থাকায় এবং দাম বেশি হওয়ায় দরপত্রে অংশ নেয়নি ব্যবসায়ীরা
পরবর্তী পোস্ট
শেরপুরের ডিসি হলেন সাতক্ষীরার মোমিনুর রশিদ

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting