দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৯
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তথ্য ও প্রযুক্তি

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২১
জানুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 407 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: কম্পিউটার একটু পুরনো হলেই গতি কমে যায়। অ্যাডোবি ফটোশপ বা ভিডিও এডিটিংয়ের মতো ভারি সফটওয়্যার থাকলে তো কথাই নেই। সমস্যা হলো ফোনের মতো ঘন ঘন কম্পিউটার পাল্টানো যায় না। তাই পুরনো কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য কিছু নিয়ম বা কৌশল অনুসরণ করতে হয়। কীভাবে গতি বাড়ানো যাবে সে বিষয়ে নিচে বিস্তারিত জানানো হলো।

পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার

থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ ১০-এর গতি বৃদ্ধি করে এবং জঞ্জাল পরিষ্কার করে। এ রকম অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার। চাইলে আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। অথেন্টিক সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৪০ ডলার।

আন-ইনস্টল

কম্পিউটারে যে অ্যাপগুলো ইনস্টলড আছে সেগুলোও অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে সময় বেশি লাগে। র‍্যামের ওপরেও চাপ পরে। তাই অপ্রোয়জনীয় অ্যাপগুলো আন-ইনস্টল করতে হবে। প্রথমে Windows logo Start button এ রাইট ক্লিক করতে হবে। এরপর Apps and Features এ ক্লিক করলে ইনস্টলড অ্যাপের লিস্ট পাওয়া যাবে। সেখানে অ্যাপের নামের ওপর ক্লিক করলেই আনইনস্টলের অপশন পাওয়া যাবে। এ ছাড়া Control Panel অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ডিলেট করা যাবে।

স্টার্টআপ প্রোসেস

পিসি স্টার্ট করা মাত্র অনেক প্রোগ্রাম চালু হয়ে যায়। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। Ctrl-Shift-Esc চাপলেই প্রোগ্রামটি চালু হবে। এরপর Startup column সেকশনে ক্লিক করতে হবে। এতে থাকা প্রোগ্রাম লিস্টের ওপর রাইট ক্লিক করলে disabled অপশনটি আসবে। এতে ক্লিক করলেই প্রোগ্রামটি আর পিসি চালু করার সময় হাজির হবে না।

ডিস্ক খালি করা

ডিস্ক অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েব পেজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলেট করতে Start menu-তে গিয়ে Disk Cleanup টাইপ করতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে পিসিতে থাকা ৪টি ড্রাইভই একে একে বেছে নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।

এসএসডি ইনস্টল

সলিড স্টেট ড্রাইভ পিসিতে যুক্ত করলে তা পিসির গতি অনেক বাড়িয়ে দেয়। পুরনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড কেনেন। এসএসডি কার্ড যুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ভাইরাস চেক

ম্যালওয়্যার ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে বিল্ট-ইন ডিফেন্ডার থাকে। থার্ড পার্টি অ্যাপ নামিয়েও ভাইরাস আছে কিনা তা জানা যায়। এমনই একটি থার্ড পার্টি অ্যাপ হলো ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটা ফ্রিতেই অ্যান্টি-ম্যালওয়্যার প্রোটেকশন দেবে।

টিপস অ্যান্ড নোটিফিকেশন বন্ধ করা

অসংখ্য অ্যাপ ইনস্টল করা মানেই অগণিতবার নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশনগুলো বন্ধ রাখতে Settings অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে গিয়ে Choose which apps show notifications লিখে টাইপ করতে হবে। এরপর স্ক্রল করে দেখা যাবে কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠায়। নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা টগল বাটনটি বন্ধ করতে হবে। এতে অসময়ে যখন তখন আর নোটিফিকেশন আসবে না।

সূত্র: টেক শহর।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেমিকাকে নিয়ে পালালেন বর, উপস্থিত মেহমানের সঙ্গে বিয়ে কনের!
পরবর্তী পোস্ট
বিয়ে করলেই পাবে ৬৮ লাখ টাকা ঋণ!

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল নীতিমালা সংশোধনের কাজ চলছে

এপ্রিল ২, ২০২৬

জুমার পরপরই ভূমিকম্পে কাঁপলো দেশ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবনের অনুষ্ঠানে...

ডিসেম্বর ১৬, ২০২৪

পত্রিকা পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল...

ডিসেম্বর ৯, ২০২৪

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল...

নভেম্বর ২৫, ২০২৪

বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত চায়...

নভেম্বর ১৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting