দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

এবার ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ০ কমেন্ট 343 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই চারটি ‘হোয়াসল-২’ ছোড়া হয়েছে, বলেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

শত্রুবাহিনীর পারমাণবিক হামলার পাল্টায় নিজেদের সক্ষমতা দেখানোর লক্ষ্যে করা এক মহড়ায় চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই চারটি ‘হোয়াসল-২’ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্য ইউনিটগুলো নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি।

ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড উপবৃত্তাকার ও অষ্টভুজাকৃতির কক্ষপথ পাড়ি দিয়ে দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হেনেছে, বলা হয়েছে কেসিএনএ-র প্রতিবেদনে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জাপান বা দক্ষিণ কোরিয়া জানায়নি। এ দুটো দেশই সাধারণত প্রথমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরীক্ষাগুলোর ওপর নজর রেখেছে। তবে তারা ও যুক্তরাষ্ট্র পরীক্ষাগুলো নিয়ে যা বলছে, তা উত্তর কোরিয়ার ভাষ্যের সঙ্গে মিলছে না। এর বেশি কিছু বলেনি তারা।

এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষার কথা জানাল, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পাল্টায় কী করা যাবে, তা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ চালাচ্ছে।

এদিকে পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক ডাকায় ওয়াশিংটন ও এর মিত্রদের কড়া সমালোচনা করেছে।

উত্তর কোরিয়ার অভিযোগ, জাতিসংঘ তাদের সামরিক কর্মকাণ্ড নিয়ে ‌‘অন্যায্য’ আচরণ করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া নিয়ে চুপ থাকছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র তৎপরতার ওপর নানান নিষেধাজ্ঞা জারি করলেও দেশটি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেই যাচ্ছে।

গত শনিবার উত্তর কোরিয়ার গণমাধ্যম একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথাও জানিয়েছিল।

নিজেদের সক্ষমতার জানান দিতে পিয়ংইয়ং খুব শিগগিরই একটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং তাদের সপ্তম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে বুধবার নিজেদের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার পুতিনের শক্তি যোগানদাতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে জি৭
পরবর্তী পোস্ট
নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে: আইজিপি

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting