দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:০১
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

ইছামতি নদীর পাড় ভাঙ্গা অট্টালিকা–লিটন ঘোষ বাপি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০১৯
আগস্ট ২৬, ২০১৯ ০ কমেন্ট 363 ভিউস

আমরা যারা ইছামতি নদীর পাড়ে যাই আমাদের ভিতরে একটা প্রশ্ন কাজ করে নদীর পাড় ভাঙ্গা অট্টালিকা….. আজ বলব টাকির পুবের বাড়ীর কথা। মূল জমিদারবাড়ীগুলোর পশ্চিম দিকে অবস্থিত হয়েও এই বাড়ীটি কেন পুবের বাড়ী নামে খ্যাত, নিশ্চই প্রশ্ন জাগে ? ফিরে যাই একটু আগের কথায় অষ্টাদশ শতকের শেষে টাকির রায় চৌধুরী পরিবারের চার শরিক তাদের পৈতৃক ভিটার চারদিকে চারটি পৃথক পৃথক বাড়ী তৈরী করেছিলেন, দিক অনুসারে বাড়ীগুলোর নাম হয় পুবের বাড়ী, পশ্চিমের বাড়ী, উত্তরের বাড়ী ও দক্ষিণের বাড়ী। সম্পূর্ণ এলাকা ছিল ইছামতী নদীর পার্শ^স্থ অঞ্চলেই, নদী ছিল তখন বেশ সরু, কিন্তু প্রাকৃতিক নিয়মে ইছামতীর পশ্চিম পাড় ভাঙে এবং পূর্বপাড় গড়ে। সেজন্য এখনও টাকির দিকটা ক্রমশ ভাঙছে এবং বাংলাদেশের দিকটায় চর পড়ছে। যাইহোক, তৈরী হওয়ার পর থেকেই আলোচ্য পুবের বাড়ীর অবস্থান ছিল একেবারে পূর্বে, নদী সংলগ্ন অঞ্চলে সেজন্য এই বাড়ীটি ইছামতীর ভাঙনে সবার আগে ভেঙে পড়ে। তখন জমিদার ছিলেন সূর্যকান্ত রায়চৌধুরী, তারই উদ্যোগে পশ্চিমদিকে তাদের চাকরান জমির একটা অংশে বর্তমান হাসপাতালের উল্টোদিকে গড়ে ওঠে বর্তমান বাড়ীটি। সেই থেকে এই বাড়ীটাই পুবের বাড়ী নামে খ্যাত।
পুবের বাড়ীর মূল জমিদার কমলাকান্ত রায়চৌধুরী কাশীর রাজার দেওয়ান ছিলেন। তিনি দেওয়ানী মারফত প্রচুর টাকা পয়সা উপার্জন করে তা দিয়ে স্বদেশে জমিদারী কিনলেন যার বেশীর ভাগ ছিল চব্বিশ পরগনা, নদীয়া, যশোহর-খুলনা প্রভৃতি জেলায়। তার সু্যােগ্য পুত্র সূর্যকান্ত রায়চৌধুরী ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সন্তান। তিনি টাকিতে বহু জনহিতকর কাজের সাথে যুক্ত। টাকিতে আজ যে হাসপাতাল, এরিয়ান ক্লাব, পৌরসভা সবই পুবের বাড়ীর জমির ওপর নির্মিত। সোদপুরে এখনও যে ভগ্নপ্রায় নলকূপের অট্টালিকা দেখতে পাওয়া যায় তা সূর্যকান্ত সাধারণ মানুষের পানীয় জলের সুবিদার্থে নির্মাণ করেছিলেন। শুধু টাকি নয়, বসিরহাট টাউনহল ও তৎসংলগ্ন পার্কটি ও তার তৈরী । পানীয় জলের সংকট মেটাতে সূর্যকান্তের উদ্যোগেই খনন করা হয় বর্তমান রবীন্দ্রভবন সংলগ্ন পুকুরটি। পার্কটি আজও সূর্যকান্ত পার্ক নামে প্রসিদ্ধ। বসিরহাট বাজারটিও সূর্যকান্তের উদ্যোগে নির্মিত।
অন্যান্য জমিদারদের মতো পুবের বাড়ীর জমিদাররাও ছিলেন ধনংবহঃবব ষধহফষড়ৎফং. দক্ষিণ বাড়ীর মুন্সী বংশের সাথে বিবাদবসত তারা কোলকাতায় বাস করতে শুরু করেন। কিন্তু দূরে গিয়েও ভোলেননি টাকিকে। ২৯৯ আপার সার্কুলার রোডের বাড়ীটার নাম সূর্যকান্ত রাখলেন ‘টাকি হাউস’, অনেকে পরে তা স্থানান্তরিত হয়েছে টালিগঞ্জে।সূর্যকান্ত যথেষ্ঠ প্রজাবৎসলও ছিলেন। টাকিতেই তাদের চাকরান জমিতে বসবাসের সু্যােগ করে দেন ঋষিদাস(সৈন্যের বাগান সংলগ্ন অঞ্চলে) ও কাহারদের (এরিয়ান ক্লাব পার্শ^স্থ অঞ্চলে)।দেশভাগের ফলে পুবের বাড়ীর জমিদারীর একটা বড় অংশ চলে যায় বর্তমান বাংলাদেশে। সূর্যকান্তের পুত্র জগবন্ধু রায়চৌধুরীর আমলে জমিদারী প্রথার অবসান ঘটে ফলে এই বাড়ীর বাকি সমস্ত সম্পত্তিই সরকার অধিগ্রহণ করে নেয়। তা সত্বেও মূল জমিদারবাড়ীটি এখনও টিঁকে আছে। জগবন্ধুর স্ত্রী নমিতা রায়চৌধুরীর উদ্যোগে বাড়ীটা দেবোত্তর সম্পত্তিতে পরিণত হয়, যেকারণে প্রতিবছর নিয়মমেনে এবং বাধ্যতামূলকভাবে সাবেকি প্রথায় দুর্গাপূজা করা হয় এবং সেকারণেই জমিদারবাড়ীটাকে এখনও অক্ষুন্ন অবস্থায় দেখা যায়। টাকির জমিদারবাড়ী গুলো এখন আর নেই বললেই চলে। উত্তরের বাড়ী বহুদিন আগেই নিপেন্দ্র অতিথিশালায় পরিণত হয়েছে। পশ্চিমের বাড়ী একেবারে নিশ্চিন্ন। দক্ষিণের বাড়ী, যা রাজবাড়ী নামে খ্যাত ছিল, তার ধূলিসাৎ করে ফেলার কাজও সবেমাত্র শেষ হয়েছে। তাই টাকির প্রাচীন গৌরব- ঐতিহ্যবাহী রায়চৌধুরী জমিদারবাড়ীর অন্তিম অবলম্বন এখন এই পুবের বাড়ীই ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হিরন্ময় মাদরা হাইস্কুলের সভাপতি নির্বাচিত
পরবর্তী পোস্ট
হরিষখালীর বেড়িবাঁধ হুমকির মুখে, স্বেচ্ছাশ্রমে চলছে সংস্কার কাজ

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting