দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৩
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

ইউনিয়ন ভূমি অফিস না থাকায় চরম ভোগান্তিতে কুল্যা ইউনিয়নবাসী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৯, ২০২১
মার্চ ২৯, ২০২১ ০ কমেন্ট 416 ভিউস

বিশেষ প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে, ইউনিয়ন ভূমি অফিস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কুল্যা ইউনিয়নের ভূমি মালিকদের। ভূমি মন্ত্রণালয় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ভূমি অফিস স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে একটি করে ইউনিয়ন ভূমি অফিস স্থাপন করার কথা থাকলেও শুধু মাত্র কুল্যা ইউনিয়নে ভূমি অফিস স্থাপন করা সম্ভব হয়নি। একই সাথে কাদাকাটি ইউনিয়নে একটি সাব-ভূমি অফিস স্থাপন করা হয়। ফলে পার্শ্ববর্তী বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসকেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে বুধহাটা ইউনিয়নের পাশাপাশি কুল্যা ইউনিয়নের ভূমি মালিকদের ভূমি সেবা দিতে হয়। আর এ কারণে প্রতিদিন সকাল থেকে ভূমি অফিসে লেগেই থাকে দুই ইউনিয়নের মানুষের উপচে পড়া ভিড়। অন্যদিকে দুই ইউনিয়নের ৩০টি মৌজার ভূমি সেবা দিতে হিমসিম খেতে হয় বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের। অত্যন্ত ভিড় হওয়ার কারণে দিন শেষে কাজ না মিটিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় অনেকের। এদিকে ভূমি সেবা অনলাইন হওয়ার ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্ভারের সমস্যা থাকার কারণে দিনের পর দিন ধর্ণনা দিতে হয় ভূমি মালিকদের। স্থানীয়দের দাবী কুল্যা ইউনিয়নে ভূমি অফিস স্থাপন করা হলে অফিসিয়াল জটিলতা কিছুটা হলেও হ্রাস পাবে। এছাড়া নিজের ইউনিয়নে ভূমি অফিস থাকলে যাতায়াত খরচ ও সময় দুটোই লাঘব হবে ভূমি মালিকদের। অফিসিয়াল সূত্রে জানাগেছে, পাশাপাশি দুইটি ইউনিয়নের এরিয়া অনেক বড় হওয়ায় এবং অফিসে লোকবল কম থাকায় সরকারের হুকুম দাখিল, ভূমি দস্যু উচ্ছেদ, সরকারি সম্পত্তি রক্ষায় দুই ইউনিয়নে সরেজমিন তদন্ত করা বা সঠিক সময়ে যথা স্থানে পৌছানো কষ্ঠ সাধ্য হয়ে ওঠে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে খাস জমি দখলসহ বিভিন্ন ফয়দা লুটছে এক শ্রেনীর ভূমি দস্যুরা।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা সাতনদীকে বলেন, আমার জানামতে বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে কুল্যা ও বুধহাটা ইউনিয়নের ভুমি সেবা বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসেই দেওয়া হয়। এসময় তিনি দুই ইউনিয়নের বৃহৎ এরিয়ার কথা উল্লেখ করে বলেন ভূমি মালিকদের ভোগান্তি কমাতে ভূমি মন্ত্রণালয় যদি কখনও প্রস্তাবনা চায় তবে আমাদের পক্ষ থেকে কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের প্রস্তাবনা দেওয়া হবে।

এমতাবস্থায় নিরবিচ্ছিন্ন নাগরিক ভূমি সেবা বাস্তবায়ন করতে জরুরি ভিত্তিতে কুল্যা ইউনিয়নে নতুন করে ভূমি অফিস স্থাপন করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফাঁকা বাসা টার্গেট করে চুরি করতো চক্রটি
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting