দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৩
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি হায় হায় কোম্পানি ‘সেফ’ কোটি কোটি টাকা হাতিয়ে উধাও

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০১৯
নভেম্বর ৫, ২০১৯ ০ কমেন্ট 316 ভিউস

সচ্চিদানন্দদেসদয়: সেফ ইসলামী গ্রুপ লিঃ এর আশাশুনি অফিসে তালা ঝুলিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তারা উধাও হয়ে গেছে। এলাকার হাজার হাজার সেফ সদস্য তাদের সঞ্চিত টাকা খুইয়ে কর্মকর্তাদের পাগলের মত খুজে ফিরছেন।
সেফ ইসলামী গ্রুপ লিঃ (রেজিঃ নং- ১১৪৬/১২) খুলনা থেকে বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে অফিস, শাখা কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ করে দীর্ঘদিন যাবৎ সদস্য ভর্তি করে কারবার চালিয়ে আসছে। সদস্যদেরকে বিনিয়োগ জমা বইয়ে জমাকৃত টাকা লিখে কোন প্রকার জমা রশিদ না দিয়ে টাকা আদায় করে আসছিল। তারা সদস্যদের থেকে মাসিক সর্বনি¤œ ৫০০ টাকা থেকে যে যা দিতে পারে জমা নিয়ে ৫ বছর মেয়াদী আদানতকারী ভর্তি করে থাকে। এবং সর্ব নি¤œ ৫০ হাজার টাকা থেকে যে যত দিতে পারে এককালীন জমা নিয়ে ফিক্টস ডিপোজিট সদস্য করে থাকে। টাকা জমা দিয়ে প্রতি লাখে মাসে ১১০০ থেকে ১৪০০ টাকা লভ্যাংশ প্রদান কিংবা মেয়াদান্তে লভ্যাংশসহ জমাকৃত টাকা প্রদানের চুক্তিতে টাকা জমা নেওয়া হয়েছে। উপজেলার কাদাাকাটি ইউনিয়নের তেতুলিয়া এলাকার এজেন্ট ৃত লতিফ সরদারের পুত্র আঃ কাদের, জাহেদ সরদারের পুত্র আজিজ সরদার, মিত্র তেতুলিয়া গ্রামের কামাল গাজীর পুত্র রাসেল, এলাকার বিল্লাল, রুস্তম, আবুল, আরিফুল, আঃ রহমান, ফকরাবাদ গ্রামের এছমাইল হোসেনসহ অন্য বহু এজেন্ট এবং উপজেলা কর্মকর্তা ফকরাবাদ গ্রামের মৃত শমছের আলির পুত্র এছহাক আলি আশাশুনি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে জমাদানকারীদের একটি বড় অংশের ডিপোজিট এর মেয়াদ শেষ হয়েছে, এখন তাদের চুক্তিমত লভ্যাংশসহ জমাকৃত টাকা ফেরৎ দেওয়ার কথা। গ্রাহকরা যখন টাকা উত্তোলনের জন্য আবেদন করতে শুরু করেছে, ঠিক তখন উর্দ্ধতন কর্মকর্তারা বিদেশে পাড়ি জমিয়েছেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অফিস গুটিয়ে এবং এজেন্টরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সদস্যরা এখন উপজেলা অফিস ও এজেন্টেদের অফিস বা বাড়িতে গিয়ে টাকা ফেরৎ পাওয়ার উপায় নিয়ে হন্যে হয়ে তাদেরকে খুজছেন। প্রতারিত সদস্যদের মধ্যে তেতুলিয়া গ্রামের আলহাজ¦ মরহুম নূর হোসেনের পুত্র ৬০ লাখ ও ৭০ হাজার টাকা দুটি বই করেছেন, আমিনুর রহমান ডাবলুর স্ত্রী রুকাইয়া নিজে ৫০ হাজার টাকা ও প্রতিবন্দ্বি কন্যা ফজিলার নামে ৫০ হাজার টাকা জমা দিয়েছেন, শাহনগর গ্রামের গোলাম কাদেরের পুত্র মোহাম্মদ আলি শাহ ৫০ হাজার টাকা, তেতুলিয়ার আয়ুব আলির সরদারের স্ত্রী শাহিনা ১ লক্ষ ১৫ হাজার টাকা, ফকরাবাদের মাকাস সরদারের পুত্র শহিদুল ২ লক্ষ টাকা, জামালনগর গ্রামের মৃত আঃ ছাত্তার সরদারের পুত্র আবু বক্কর ৮ লক্ষ টাকা জমা করেছেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এভাবে কোটি কোটি টাকা জমা দিয়েছেন। এখন তারা অফিস বন্ধ দেখে এবং কর্মকর্তা ও এজেন্টদের না পেয়ে কেঁদে কেঁদে ফিরছে। এজেন্ট আঃ কাদের জানান, তাদের (সেফ) চেয়ারম্যান মোক্তার হোসেন (খুলনা), ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন ও এমডি মামুন চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন গত ১৫ অক্টোবর। এজন্য হেড অফিস বন্দ হয়ে হয়ে যাওয়ায় ২৪ অক্টোবর হতে সকল এলাকায় লেনদেন বন্ধ রয়েছে। আরেক এজেন্ট আজিজ সরদার জানান, তিনি ২ কোটি মত টাকা সদস্যদের থেকে আদায় করেছেন। তারা টাকা দাবী করতে থাকায় তিনি এলাকা ছেড়ে খুলনায় এসেছেন। টাকা পেলে এলাকায় ফিরবো। প্রতারনার শিকার গ্রাহকরা বলেন, একসাথে ৩ কর্মকর্তার বিদেশ যাত্রা অসুস্থতার জন্য নয়, বরং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা বিদেশে পালিয়েছেন। এজেন্ট ও উপজেলা অফিস বন্ধ করে সকলে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সঞ্চিত কোটি কোটি টাকা কিভাবে উদ্ধার হবে তা তারা ভেবে কুলকিনারা পাচ্ছেননা। এব্যাপের প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাহকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে বাই সাইকেল চলক নিহত

রিলেটেড পোস্ট

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting