দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫১
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২৩
আগস্ট ১৭, ২০২৩ ০ কমেন্ট 427 ভিউস

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনির বুধহাটা বাজারে একটি বেকারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বুধহাটা বাজারের ভাই ভাই বেকারীতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে সকাল ১১ টার দিকে মোটর সাইকেলে করে দু’ব্যক্তি ভাই ভাই বেকারীতে যান। বেকারী মালিক নাসির উদ্দীন খোকন ও বেকারীর সিসি টিভিতে ধারনকৃত ছবিতে পাওয়া তথ্যে জানাযায়, ভোক্তা অধিকার অফিস সাতক্ষীরায় কর্মরত (তাদের নাম) জিয়া ও আক্তারুল পরিচয় দিয়ে ডায়রি বের করে নানা কথা বলতে থাকেন। বেকারীর নামে তাদের অফিসে এবং ইউএনও অফিসে অভিযোগ আছে দাবী করে তারা নানান তথ্য জানতে চান। মালামাল উলট পালট করে হুলস্থল পরিবেশ সৃষ্টি করেন। ইনিয়ে বিনিয়ে রক্ষা পেতে টাকার দাবীর ইঙ্গিত করতে থাকেন। বেকারী মালিকের সন্দেহ হলে গোপনে সে সাংবাদিকদের খবর দিয়ে স্থানীয় দু’জন সাংবাদিক সেখানে পৌঁছলে নিজেদেরকে তারা একইভাবে ভোক্তা অধিকার অফিসের লোক পরিচয় দিতে থাকেন। সাংবাদিকরা পরিচয়পত্র দেখতে চাইলে মানবাধিকার সাংবাদিক এর কার্ড বের করে পরিস্থিতি বেকায়দার দিকে যাচ্ছে বুঝতে পেরে সুযোগ বুঝে সামনে থাকা মোটর সাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে। এর আগেও তারা ভিন্ন পরিচয়ে এলাকার চাঁদাবাজী করেছিল বলে অভিযোগ রয়েছে। তাদের পুরো নাম ঠিকানা উদ্ধার করা না গেলেও তাদের একজনের বাড়ি কলারোয়া ও অন্যজনের বাড়ি তালা থানায় বলে অসমর্থিত সূত্রে জানাগেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ যথাযথ ভাবে তদন্ত করলে ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তা বা চাঁদাবাজদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে ব্যবসায়ীরা মনে করেন। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সাতক্ষীরা ভোক্তা অধিকার অফিসের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, তাদের অফিসে তিনি ছাড়া আর কেউ বর্তমানে নেই। কিছু ব্যক্তি মাঝে মধ্যে নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে থাকে বলেও তিনি অভিযোগ পেয়েছেন। যে কেউ ভোক্তা অধিকারের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করতে গেলে তাকে জানানোর জন্য এবং তাদেরকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করতে অনুরোধ জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ডায়ালগ সেশন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী মারত্মক জখম

রিলেটেড পোস্ট

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting