দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৭
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে বাড়ছে ভূমিহীন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৭, ২০২৩
অক্টোবর ২৭, ২০২৩ ০ কমেন্ট 375 ভিউস

বছর বছর নদী ভাঙন, প্রাকৃতিক বিপর্যয়, ঋন নিয়ে হেনস্তা
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলায় দিনে দিনে বাড়ছে ভূমিহীন কৃষকের সংখ্যা। বছর বছর নদী ভাঙন, প্রাকৃতিক বিপর্যয়, শিল্পায়নের অভাব, পর্যন্ত পরিমান ব্যাংক লোন না পাওয়া, সুদে মহাজনদের অত্যাচার সর্বোপরি অপরিকল্পিত চিংড়ী চাষের কারনে সৃষ্টি হয়েছে এ অবস্থার। সুন্দরবনের পাদদেশে অবস্থিত সাতক্ষীরা জেলার একটি উপজেলা আশাশুনি। আশাশুনি উপজেলা ১১ টি ইউনিয়ন ১৪৩ টি মৌজার ২৩৭ টি গ্রামের লোক সংখ্যা প্রায় তিন লাখ। এর ৮৫ ভাগ মানুষই কৃষিনির্ভর। মাত্র কয়েক বছর আগেও এ উপজেলার সর্বত্র ধান, পাট, আখসহ উৎপাদন হত প্রচুর পরিমান ফসল। এখন ধানের জায়গা দখল করেছে অপরিকল্পিত চিংড়ী চাষ। খাদ্যাভাবে গরু নেই কৃষক কিংবা গেরস্থের গোয়ালে। বর্তমানে পাট সহ অন্যান্য ফসল চাষ করে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। ফলে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। আশাশুনির বিভিন্ন এলকা দিয়ে প্রবাহিত নদী গুলোর ভাঙ্গনে প্রতিবছর শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ।এক সময় সর্বশান্ত হয়ে ফুটপতে অথবা বস্তিবাসী হতে বাধ্য হয় অনেকে। অপর দিকে খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, টর্নেডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃষকের ফসল মার খাচ্ছে॥ উপজেলার শতকরা ৬০ ভাগ কৃষকের কোন গবাদিপশু নেই। হালের বলদ নেই শতকরা ৭৫ ভাগ কৃষকের। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জমিতে হালচাষ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি আর্থিক সংকটে ধানবীজ সংগ্রহ,কীট নাশক ও সার সংগ্রহ করা দুরহ হয়ে দাঁড়িয়েছে। সেচ বাবদ অর্থ ব্যয় কৃষকদের জীবনে দেখা দেয় বোঝা হিসাবে। ব্যাংকিং লেনদেনের কারনে উপজেলার বহু কৃষক পরিনত হয়েছে নি:স্ব আর ভূমিহীন। হয়রানির শিকারসহ সহজ শর্তে ব্যাংকিং লোন না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে যায় গ্রামের মহাজনদের কাছে। মহাজনরা চড়া সুদে টাকা- দেওয়ার নামে সহজ সরল কৃষকদের কাছ থেকে সাদা কাগজে টিপ ও স্বাক্ষর করে রাখে। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে এক সময় জমি হয়ে যায় মহাজনের। আশাশুনির ১১ টি ইউনিয়নের ধানের জমিতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভাবে চিংড়ী চাষ হয়ে আসছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জমিতে চিংড়ী চাষ করতে না চাইলেও জোড় করে চিংড়ী চাষীরা জোর করে লবন পানি তুলে চিংড়ী চাষ করছে। ফলে কৃষকরা হয়ে পড়ছে বেকার ঋনগ্রস্ত। বাধ্য হচ্ছে বিক্রি করতে তাদের জমি। এ ভাবে প্রান্তিক কৃষকরা পরিনত হচ্ছে ভূমিহীন কৃষকে।এছাড়াও আশাশুনিতে বিকল্প কোন কর্ম সংস্থানের সুযোগ না থাকায় সুষ্টি হচ্ছে শিক্ষিত ও অশিক্ষিত বেকার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ কোজাগরি লক্ষ্মী পুজা
পরবর্তী পোস্ট
সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষে গাছের চারা বিতরণ

রিলেটেড পোস্ট

আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

জুলাই ১৯, ২০২৬

খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...

জুলাই ১৮, ২০২৬

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...

জুলাই ১৮, ২০২৬

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

আশাশুনিতে কৃষকের মাঝে ধান বীজও জৈবসার বিতরণ

জুলাই ৮, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting