দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:১৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে টানা বর্ষণে ১০ হাজার বিঘা জমিতে আমন চাষ হুমকির মুখে

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩, ২০২৩
জুলাই ৩, ২০২৩ ০ কমেন্ট 471 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে:

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ঘেরের লোনা পানিতে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামের নিন্মাঞ্চল তলিয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধান চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী এলাকার লবন পানির ঘের প্লাবিত হওয়ায় চারিদিকে লোনা পানির ঢেউ থৈ থৈ করছে। যে কারণে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এক ফসলি এসব চাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। ঘের মালিকদের উদাসীনতায় আমন চাষাবাদের এসব এলাকার অনেকদিন আগে থেকেই লোনা পানি ঢুকেছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলো।

গত কয়েক দিনের টানা বর্ষণে চাষীরা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার একমাত্র পানি নিঃষ্কাশনের মাধ্যম কালকীর স্লুইজ গেটের নদী ও ভেতরের অংশে অতিরিক্ত পলি জমে এসব পানি সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের খাল গুলিতে অবৈধ নেটপাটা দিয়ে পানি সরবরাহ বন্ধ করে কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দ্রুত কালকীর স্লুইজ গেটের পলি অপসারন বা বিকল্প যেকোন উপায়ে দ্রুত পানি নিঃষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

শুক্রবার (৩০ জুন) সকালে সরজমিনে গজুয়াকাটি বিলে গিয়ে দেখা যায়, রাউতাড়ার মিনি কালভার্ট থেকে গজুয়াকাটিগামী বিলের ভিতরের রাস্তা গোয়ালডাঙ্গা, পিরোজপুর বিলের তীব্র লোনা পানি মিশ্রিত রাস্তা ছাপিয়ে দ্রুত গতি ছড়িয়ে পড়ছে গজুয়াকাটি বিলে। রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘের মালিকদের ঘেরের লোনা পানি কালকীর খালে ফেলে দেওয়ায় গজুয়াকাটি বিলে লবন পানি ও বর্ষার পানিতে থৈ থৈ করছে। নিচু এলাকার বেশ কিছু মানুষের তরকারির ক্ষেত,পুকুর পানিতে তলিয়ে গেছে। মৎস্য ঘেরের লবন পানি ধানের জমিতে প্রবেশ করায় এই অঞ্চলের একমাত্র ফসল আমন ধান চাষাবাদে প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানান।

 নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য চাষিরা তাদের ব্যক্তিগত কলগই দিয়ে অবৈধভাবে জোয়ারের সময় মৎস্য ঘেরে পানি উত্তোলন করে। ভাটার সময় সেই পানি কালকীর খালে আরেকটি গই বসিয়ে পানি সরবরাহ করে। ঐ পানি কালকীর স্লুইজ গেট দিয়ে নদীতে না যেতে পারায় রাস্তা ছাপিয়ে এসব ধানের জমিতে অবাধে প্রবেশ করছে। গজুয়াকাটি ও ফটিকখালী গ্রামের কয়েকটি কাঁচা রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের খেটে খাওয়া, চাকুরীজীবি,স্কুলগামী ছেলেমেয়েরা চরম ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে।

লোনাপানিতে বড়দল ইউনিয়নের পাচপোতা ও দক্ষিণ বড়দল বিলে এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, গজুয়াকাটি, রাউতাড়া বিলের প্রায় ১০ হাজার বিঘা পানিবিন্দ হয়ে আছে। যদি কালকির স্লুইস গেইটের পলি অপসারণ করা না হয় তবে খাজরা ইউনিয়নের খালিয়া, পিরোজপুর, দুর্গাপুর, গোয়ালডাঙ্গা বিলে একই অবস্থার শিকার হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

এদিকে পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী স্থানীয় চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে শুক্রবার ফটিকখালী গ্রামে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রামপদ সানা, শিক্ষক কিংকর ম-ল, আব্দুল লতিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অসীম বরণ চক্রবর্তী জানান, তীব্র লোনা পানি মিশ্রিত পানি খাজরা ও বড়দল ইউনিয়নের আমন চাষাবাদের কয়েকটি বিলে জমে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের ফসল হুমকির মুখে পড়েছে। আমরা এলাকায় বসে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে বলেছি। সমস্যা সমাধানে জেলা প্রশাসক এর সাথে কথা বলব। আশা করি দ্রুতই পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে।

কালকীর স্লুইজ গেটের পলি অপসারন, অবৈধভাবে লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালে অবৈধ নেটাপাটা অপসারণ করে এলাকার পানি সরবরাহ নিশ্চিত করে আমন ধান চাষীদের পাশে দাঁড়াতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রোটারি ক্লাব অব সাতক্ষীরার নয়া সভাপতি মনিরুজ্জামান টিটু ও  সেক্রেটারি কামরুজ্জামান রাসেল
পরবর্তী পোস্ট
আবারো কমলো গ্যাসের দাম,  ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ৯৯৯ টাকা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting