দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

অসহনীয় গরমে বিদ্যুতের লুকোচুরি

কর্তৃক kobirubel.satnadee জুন ৪, ২০২৩
জুন ৪, ২০২৩ ০ কমেন্ট 436 ভিউস

সাতনদী ডেস্ক: অস্থির তীব্র তাপদাহ্ শুরু হয়েছে। কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে তাপমাত্রার পারদ। প্রতিদিনই তাপমাত্রা বেড়েই। অসহনীয় অগ্নিদহনে প্রানহীন হচ্ছে চারপাশের প্রকৃতি। অস্থির গরমে নাজেহাল জীব-বৈচিত্র, মানুষ-জীবকূল। দিনে মাথার উপর তপ্ত সূর্য, আর রাতের বেলায় ঘরের ভেতর গরম বাতাসের ভ্যাপসা অনুভূতি। স্বস্তি নেই দিনে বা রাতে, নেই ঘরে বা বাইরে, কোথাও। তীব্র এই গরমের মধ্যে আবার শুরু হয়েছে ঘন ঘন বিদ্যুৎতের লুকোচুরি। দুপুর, সন্ধ্যা বা গভীর রাতে প্রচন্ড গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে পড়ে দুর্বিসহ হয়ে উঠেছে শুরু করেছে খুলনার জনজীবন। একদিকে গরম, অন্যদিক লোডশেডিং, সীমাহীন দুই কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে সাতক্ষীরা ও খুলনার মানুষ। খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট বিভাগসহ দেশের অনেক জায়গায় মৃদু হতে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের কারনে এবং সূর্যের কিরণের তীব্রতার কারণে, সাথে সাথে বাতাসে জলীয় বাষ্পের আধিক্ষের কারণে গরমের তীব্রতা অনুভুত হচ্ছে। আগামী ৪/৫দিন পর বৃষ্টি হলে গরমের তীব্রতা কমে যাবে। রবিবার (০৪ জুন) খুলনয় প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে এই অঞ্চলের মানুষের। বাইরে বের হলে আগুনের ফুলকি যেন সোজা চোখে মুখে আঘাত করছে। তীব্র গরম পেরিয়ে কর্মজীবিরা তাদের কর্মস্থল হতে বাড়ীতে ফিরে স্বস্তি খুজলেও , বিদ্যুৎতের লুকোচুরির কারণে গরমে সম্পূর্ন কুপোকাত। নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা আনাস জানান, কয়েকদিন আগে বৃষ্টি হলেও, আবারও ব্যপক গরম পড়া শুরু করেছে। এর মধ্যে আবার দিনরাত জুড়ে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে। সকাল ৯টা বাজতেই সোজা অফিসে চলে যেতে হয়, আসি রাতে। রাতের বেলায় দু’ এক বার বিদ্যুৎ যাবেই। গরমে অস্থির হয়ে উঠি। প্রচন্ড এই গরমের মধ্যে বিদ্যুৎ ছাড়া থাকা দায় হয়ে পড়েছে। অস্থির গরমে ফ্যান চালিয়েও ঘরে থাকা যায় না। এর মধ্যে বিদ্যুৎ না থাকলে মনে হয় আজাব যেন শুরু হলো।
ইজিবাইক চালক জানান, বর্তমানে বাইরে সূর্যের অনেক তাপ। রোদে সারা শরীর পুড়ে যায়। ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত আর বিকালে ৫টার পর থেকে গরম কিছুটা কম থাকে। সকাল ১০টার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রচ- তাপদাহ থাকে। মনে হয় যেন চামড়া পুড়ে যাবে। শরীর ঘেমে যায়, শরীর দূর্বল হয়ে আসে। গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। দুপুরে খাবার সময় বাড়ীতে গিয়ে দেখি কারেন্ট নেই। যায় আর আসে। কারেন্ট চলে গেলে বাচ্চা-কাচ্চা ঘেমে একাকার হয়ে যায়। নগরীর মধ্যডাঙ্গা এলাকা বাসিন্দা শেখ মোস্তাক আহমেদ জানান, বর্তমানে এতো গরম যেন বাতাসে যেন আগুন উড়ছে। গরমের সাথে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় কারনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এই গরমে বাইরে যেমন বের হওয়া যাচ্ছে না, তেমনই ঘরেও অস্বস্তিতে পড়তে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারনে। নগরীর মুজগুন্নী উত্তরপাড়া এলাকার বাসিন্দা গৃহিনী রুমানা আক্তার রানু জানান, বয়স হয়ে গিয়েছে। গরম সহ্য করতে পারিনা। বার বার বিদ্যুৎ চলে যাচ্ছ্ে বাইরে বাতাসও নেই, যে বাতাসে গিয়ে বসে থাকবো। গরমে জীবন বের হয়ে আসে। কোথাও স্বস্তি নেই।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনাসহ কয়েকটি বিভাগের উপর দিয়ে মৃদু ও মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও কিছু দিন অব্যাহত থাকবে। এরপর বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেশবপুরে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ নির্মাণ কাজ শুরু
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting