দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৮
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহীদ আফ্রিদি

কর্তৃক kobirubel.satnadee মে ১৫, ২০২০
মে ১৫, ২০২০ ০ কমেন্ট 318 ভিউস

ক্রীড়া ডেস্ক: অনেক নাটকের পর অবশেষে মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটির নিলাম শেষ হয়ে গেল। এতদিন ৪০ লাখ ৪১ লাখ পর্যন্ত বিড হয়েছে। সানি লিওন (!) এসেও বিড করেছিল। তবে এসব ছিল পুরোপুরি ভুয়া। শেষ পর্যন্ত নিলাম স্থগিত করে এর নিয়মে পরিবর্তন আনা হয়। শেষ পর্যন্ত যে মানুষটি মুশফিকের ব্যাট কিনে নিয়েছেন, তিনি নিজেই মহাতারকা। পাকিস্তানের সাবেক সুপারস্টার শহিদ আফ্রিদি। আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা করেছেন মুশির প্রিয়বন্ধু তামিম ইকবাল।

দেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দেওয়া মুশফিকের ব্যাটটি নিলামে ২০ হাজার ডলারে কিনেছেন সাবেক পাকিস্তানি অল-রাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ টাকার মতো। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি প্রচুর ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন পাকিস্তানের নানা প্রান্তে। এই ব্যাটও কিনেছেন তার ফাউন্ডেশনের মাধ্যমেই। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।

শুক্রবার রাতে ব্যাট নিলামে বিক্রি হওয়ার পর মুশফিক বলেছেন, ”আমি অনেক আগে থেকেই আফ্রিদির অনেক বড় ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি, বিপক্ষে দলে তো খেলেছিই। তার সঙ্গে আমাদের ভালো স্মৃতি আছে অনেক। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। ভালো বোঝাপড়া আছে। তার ফাউন্ডেশন অনেক দিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা কার্যক্রম উনার মতো চালিয়ে আসছেন। এত বড় ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত। যত টাকাই হয়েছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মানুষের জন্য কাজে লাগানো যায়। আমরা আমাদের মতো চেষ্টা করছি। আশা করি, সামর্থ্যবান সবাই মানুষের পাশে দাঁড়াবেন।’

বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক ইতিহাসের স্বাক্ষী এই ব্যাট এখন শোভা পাবে শহিদ আফ্রিদির ঘরে। অথচ গত শনিবার শুরু হওয়া অনলাইন নিলামে ভুয়া বিডিং করে ঝামেলার সৃষ্টি করেছিল কিছু বিবেকহীন লোক। তাদের প্রতি ধিক্কার জানিয়ে ‘মি. ডিপেন্ডেবল’ বলেছেন, ‘এমন একটা মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।’ সূত্র:কালেরকন্ঠ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গার্মেন্টস কর্মী নিলুফার কারনে আশাশুনিতে ৯ বাড়ি লকডাউন
পরবর্তী পোস্ট
শোলাকিয়া মাঠে ঈদের জামাত স্থগিত

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting