দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫১
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

সুন্দরবনে নষ্ট হচ্ছে হাজারও নৌকা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 441 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নলিয়ান ফরেস্ট স্টেশনে গেলে সারি সারি নৌকা দেখে যে কারো চোখ আটকে যাবে। তবে, অনেক দিন পড়ে থাকতে থাকতে বেশিরভাগ নৌকাই নষ্ট হয়ে গেছে।

যেগুলো নষ্ট হয়নি, সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম। শিবসা ও মরজাত নদীসহ আশপাশের নদীতে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশকারীদের কাছ থেকে বিভিন্ন সময় এসব নৌকা জব্দ করা হয়েছে।
হড্ডা টহল ফাঁড়ি, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের ঢাংমারী, চাঁদপাই, জিউধরা, শরণখোলার বগি, সুপাতি ও দুবলা ফরেস্ট স্টেশনেও এরকম জব্দ করা হাজারও নৌকা রয়েছে। এসব নৌকা বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে।

সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, সুন্দরবনের নদ-নদী ও খাল থেকে মাছ ও কাঁকড়া, গোলপাতা ও মধু সংগ্রহ করে বনজীবীরা। মৌসুমভিত্তিক (ইলিশ, শুঁটকি, গোলপাতা আহরণ, মধু সংগ্রহ মৌসুম) বনজীবীদের সংখ্যা দাঁড়ায় পাঁচ লাখের বেশি। তাদের মধ্যে অনেকেই পাস না নিয়ে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে বনে প্রবেশ করেন। তাদের আটক করে বন বিভাগ ও কোস্ট গার্ড। আটকের পর কিছু নৌকার তলা নষ্ট করে দেওয়া হয়, যাতে এ নৌকা নিয়ে আবার অবৈধ অনুপ্রবেশ করতে না পারে।

সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার শাফায়াত বলেন, সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের নৌকা, জাল বিভিন্ন সময় আটক করে বনবিভাগ। সেগুলো যেসব স্টেশনে রাখা হয় সেখানেই নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি নৌকা আটক রয়েছে নলিয়ান ফরেস্ট স্টেশনে।

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর  বলেন, ‘আটক হওয়া নৌকাগুলো যাদের, তারা এগুলো নেওয়ার উদ্যোগ নেন না। এ কারণে এগুলো পড়ে থাকতে থাকতে কাঠ পচে নষ্ট যায়। ’
জানা গেছে, বনবিভাগ বিভিন্ন সময় অভিযান চালিয়ে বনের ভেতর ও সংলগ্ন এলাকা থেকে চোরাকারবারিদের ব্যবহৃত ট্রলার ও নৌকা আটক করে থাকে। ২০২০ সালে সুন্দরবন অভ্যন্তরীণ নদ-নদী ও খাল থেকে ৭৪টি ট্রলার ও ৪৭৩টি নৌকা আটক করা হয়েছে। অযত্ন অবহেলায় এসব ট্রলার ও নৌকা নষ্ট হয়ে যাচ্ছে। এসব ট্রলার ও নৌকা এখন স্টেশন ও টহল ফাঁড়ির বনরক্ষীদের কাছে অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জব্দ ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করলে চোরাকারবারি চক্রের সদস্যরা কম দামে কিনে তা আবার চোরাচালান কাজে ব্যবহার করবে, এমন ধারণা বনবিভাগের। নিলামের সুযোগে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের প্রবণতা বেড়ে যেতে পারে। এ কারণে ২০০৯ সাল থেকে আটক ট্রলার ও নৌকাগুলো নিলামে বিক্রি করা হচ্ছে না।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে যেসব নৌকা ও ট্রলার জব্দ করা হয়, তা স্টেশনগুলোতে রাখা হয়। ট্রলারগুলোর মামলা নিষ্পত্তি হলে মালিক নিয়ে যায়, কিন্তু নৌকা নিতে কেউ আসে না। এ কারণে নৌকাগুলো স্টেশনেই নষ্ট হয়ে যায়। ’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প
পরবর্তী পোস্ট
টাইগারদের ওডিআই দল ঘোষণা, নতুন মুখ মেহেদি-মাহমুদ ও শরিফুল

রিলেটেড পোস্ট

খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...

জুন ২৯, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

জুন ২৫, ২০২৬

খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন

জুন ২৩, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting