দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:১০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৭, ২০২১
জানুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 410 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: বিদায়বেলায় বক্তৃতা দেওয়া, উত্তরসূরিকে বরণ করা এবং তাঁর জন্য শুভেচ্ছাবার্তা রেখে যাওয়া—এমন সব রেওয়াজ পায়ে ঠেলে হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেটা তিনি করবেন জো বাইডেনের অভিষেকের আগেই।

স্থানীয় সময় আগামী বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডেমোক্র্যাট নেতা বাইডেন। সেদিন অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকবেন না, সেটা বলে দিয়েছেন বহু আগেই। শুধু তা-ই নয়, সেদিন সকাল সকাল হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যাবেন এ রিপাবলিকান নেতা। প্রথমে তিনি গত মঙ্গলবারই রাজধানী ছাড়ার কথা ভেবেছিলেন। শেষ পর্যন্ত তিনি বুধবার সকালে ফ্লোরিডায় যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানায় সংশ্লিষ্ট দুটি সূত্র।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবেই আগামী বুধবার সকালে হোয়াইট হাউস ত্যাগ করবেন ট্রাম্প। শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান বিমানে করে চার বছরের আবাসন ত্যাগ করবেন তিনি। প্রথা ভেঙে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পরিকল্পনা করলেও বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সস্ত্রীক থাকছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে ট্রাম্পের বিদায়ের আগেই তাঁর ব্যক্তিগত মালপত্র গত শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাকযোগে সরিয়ে নিতে দেখা গেছে।

হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্পের গন্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার সকালে তিনি হোয়াইট হাউস থেকে ফ্লোরিডায় মার-আ-লাগোতে যাওয়ার আগে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেইস এন্ড্রুস সামরিক স্থাপনায় থামবেন। সেখানে সামরিক বাহিনীর পক্ষ থেকে তাঁকে বিদায়ি অভিবাদন জানানো হবে। তবে ট্রাম্পের পরিকল্পনা যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে এবং বুধবার কখন তিনি বক্তৃতা দেবেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

বাইডেনের শপথ গ্রহণের আগ পর্যন্ত ট্রাম্পই প্রেসিডেন্ট। তাই তিনি ফ্লোরিডা পর্যন্ত যাওয়ার জন্য শেষবারের মতো প্রেসিডেন্টের জন্য নির্ধারিত এয়ারফোর্স ওয়ান বিমান ব্যবহার করতে পাবেন, এমনটা নিশ্চিত হওয়া গেছে। ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো অবকাশযাপন কেন্দ্রেই শুরু হবে ট্রাম্পের প্রেসিডেন্সিপরবর্তী জীবন। হোয়াইট হাউসে তাঁর উপদেষ্টার দায়িত্ব পালন করা একাধিক ব্যক্তিও সেখানেই তাঁর সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন।

ট্রাম্পের গন্তব্য জানা গেলেও অনিশ্চয়তা আরো আছে। প্রথা অনুযায়ী বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসের ড্রয়ারে পরবর্তী প্রেসিডেন্টের জন্য একটি চিঠি রেখে যান। চিঠিতে নতুন প্রেসিডেন্টে প্রতি পূর্বসূরির শুভেচ্ছার পাশাপাশি নানা পরামর্শ থাকে। ট্রাম্প সেই প্রথা পালন করবেন কি না, তা নিশ্চিত নয়। চিঠি রেখে গেলেও তাতে কী লেখা থাকবে, সেটা নিয়ে নানা প্রশ্ন ঘুরছে উত্সুকদের মনে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই দফা অভিশংসিত হওয়া একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিদায়ের আগে আরো অনেককে ক্ষমা ও দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি নিজেই নিজেকে ক্ষমা করে দেওয়ার নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

কমলার সঙ্গে কথা বলেছেন পেন্স : এদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টেলিফোনে কথা বলেছেন তাঁর উত্তরসূরি কমলা হ্যারিসের সঙ্গে। শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেছেন পেন্স।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের বেশ কয়েকজন উপদেষ্টা অভিষেকের আগে হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে ট্রাম্পকে অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। সূত্র : এএফপি, সিএনএন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাল থেকে তাপমাত্রা বাড়বে, শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন
পরবর্তী পোস্ট
সুন্দরবনে নষ্ট হচ্ছে হাজারও নৌকা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting