দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৯
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনিতে যুবক...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৪, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬ ০ কমেন্ট 32 ভিউস

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপনের দাবিতে আবারো ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে গহীন সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল সহ জেলেদের অপহরণ করে।

জিম্মি ২ জেলেকে মুক্তির জন্য পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছে। ৭ দিনের ভিতরে মুক্তিপনের টাকা পরিশোধ না করিলে জেলেদের হত্যার হুমকিও দিয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, আহরিত মাছ, খাদ্য সামগ্রী সহ অনান্য মালামাল লুট করে জিয়া বাহিনী।

অপহৃত ২ জেলে হলেন শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামের এছাক গাজীর ছেলে নূরুজ্জামান (২৫) ও মৃত সোহারব গাজীর ছেলে সবুর আলী (৩৫)।

পরিবারের বরাতদিয়ে স্থানীয় আবিয়ার গাজী জানান, গত ৩ দিন আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে ২ জেলে সুন্দরবনে প্রবেশ করে বাদুরঝুড়ি খালে মাছ ধরার সময় ভোর ৫টার দিকে অস্ত্র নিয়ে জিয়া বাহিনীর সদস্যরা ২ জেলেকে অপহরণ করে।

খোঁজ নিয়ে জানাযায়, বনদস্যু প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ি গাবুরার ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মৃত তাজেল শেখের ছেলে। ওই বাহিনীর সদস্য সংখ্যা ৮ জন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরনের বিষয়ে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনিতে যুবক নিহত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ টাকার বেশি ক্ষতি

রিলেটেড পোস্ট

ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...

অক্টোবর ১৪, ২০২৬

শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...

অক্টোবর ১৪, ২০২৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

অক্টোবর ১২, ২০২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

অক্টোবর ১২, ২০২৬

শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...

অক্টোবর ১১, ২০২৬

উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে শিক্ষা অফিসারের সহায়তায় ছাত্রীশূন্য বিদ্যালয়ে বই উত্তোলন:...

অক্টোবর ১০, ২০২৬

শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting