দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০২
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সুইডেনে মানবতার কল্যাণে দেবহাটার শাহনাজ খান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০১৯
ডিসেম্বর ২২, ২০১৯ ০ কমেন্ট 326 ভিউস

দেবহাটা ব্যুরো: সুইডেনে বসবাসরত অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মানবতার কল্যাণে ২০ কাজ করছেন দেবহাটার কৃতি সন্তান শাহনাজ খান। তিনি সাতক্ষীরার ভাষা সৈনিক মরহুম লুৎফর রহমান সরদারের মেয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত সাক্ষী নুরুল ইসলাম খানের পুত্রবধু। তিনি বর্তমানে সুইডেনের রাজধানী ষ্টকহোমে সুইডিস সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের উন্নয়নে পরিচালিত ইউনিটের সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সুইডেনের একাধিক সংবাদমাধ্যমে মানবতার কল্যানে কর্মরত শাহনাজ খানের কর্মকান্ড নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, গোটা সুইডেনে অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের কল্যাণে কার্যক্রম পরিচালিত প্রায় ৪৪ হাজার গ্রুপ রয়েছে। যার মধ্যে কেবলমাত্র সুইডেনের রাজধানী ষ্টকহোমে কার্যক্রম পরিচালনা করছে প্রায় ১ হাজার গ্রুপ। সহকারী ব্যবস্থাপক হিসেবে ষ্টকহোমের প্রায় ১ হাজার গ্রুপের পরিচালিত কার্যক্রম নিয়ন্ত্রন করছেন শাহনাজ খান। প্রবীণ ও প্রতিবন্ধীদের কল্যানে কাজ করা বেশ কঠিন হলেও, বিশ বছর ধরে শাহনাজ খান মানবতার কল্যাণে কাজ যাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে সেখানকার গণমাধ্যম গুলোতে। শুধু সুইডেন নয়, নিজের এলাকা দেবহটাতেও আত্ম মানবতার কল্যাণে নিবেদিত রয়েছেন শাহনাজ খান। এলাকার উন্নয়নে প্রতিষ্ঠা করেছেন মিড নাইট সান নামের একটি সমাজসেবা মুলোক প্রতিষ্ঠান। শাহনাজ খান প্রতিষ্ঠানটির পরিচালক হলেও তার অনুপস্থিতে এবং সুইডেন থেকে দেয়া সহায়তা মানুষের মাঝে পৌছে দেন বড় ভাই জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু। সুইডেনে থেকেও প্রতিবছর নিজের অর্থে এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার খরচ যুগিয়ে ডাক্তার তৈরী করছেন শাহনাজ খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যামামলার একমাত্র জীবিত সাক্ষী নুরুল ইসলাম খানের পুত্র নাজিবুল ইসলাম খানের সাথে ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহনাজ খান। ১৯৮৮ সালে সুইডেন গিয়ে যোগদেন সমাজসেবা মুলোক কর্মকান্ডে। সেখানে ২০ বছর ধরে আত্মমানবতার কল্যাণে কাজ করে চলেছেন তিনি। বর্তমানে শাহনাজ খানের স্বামী নাজিবুল ইসলাম খান সুইডেনের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দুই ছেলে উপল খান ও নাবিদ খান সেখানকার স্বনামধন্য চিকিৎসক হিসেবে মানব সেবায় কাজ করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় শীতবস্ত্র বিতরণ
পরবর্তী পোস্ট
স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে এফএনবি’র শোক

রিলেটেড পোস্ট

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...

অক্টোবর ৫, ২০২৬

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ

অক্টোবর ৩, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting