দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সামেক হাসপাতালের স্বেচ্ছাসেবক মাসুদুর এখন কোটিপতি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৭, ২০২২
অক্টোবর ২৭, ২০২২ ০ কমেন্ট 369 ভিউস
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালকের পিএস মাসুদুর রহমান এখন নিজের কলেজের অধ্যক্ষ। নিয়ম নীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ ও মানহীন পাঠদানসহ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেয়ার নাম করে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছে এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে।
বেশ কিছুদিন ধরেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পিএস এর দায়িত্ব পালন করে আসছে মাসুদুর রহমান। গ্রামের বাড়ি নলতায় হওয়ায় একটি প্রভাবশালী মহলের সাথে থেকে ধরাকে সরা জ্ঞান করে নানা অভিযোগ থাকার পরও পেশি শক্তি বলে টিকে আছে মাসুদুর। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়েছে। এছাড়াও নিয়মিত হাসপাতালের বিভিন্ন সেক্টর থেকে বরাদ্দ লোপাটের মধ্য দিয়ে চলতে থাকে দুর্নীতি। সেই টাকায় বিপুল সম্পদের মালিক বনে যায় মাসুদুর। সুলতানপুরে একটি বহুতল ভবন ও একটি প্রাইভেট কারও আছে তার।

মাসুদুর রহমানের ব্যবহৃত প্রাইভেট কার

সম্প্রতি সাতক্ষীরা সদরের ইটাগাছায় শ্বাশুড়ির জমির ওপর একটি কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা করে সে। যার নাম খান বাহাদুর আহছানউল্লা কলেজিয়েট স্কুল। খাতা কলমে কোন প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও অনিয়ম করে নিজের প্রতিষ্ঠিত স্কুলটির স্বঘোষিত অধ্যক্ষ পদটি নেয় সে। এছাড়াও ২-৪ লাখ টাকা নিয়ে ৭জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। যাদের এ পর্যন্ত কোন বেতন-ভাতাদি পরিশোধ করা হয়নি। এর মধ্যে শিক্ষিকাদের অবস্থা বেশ সংকটাপন্ন। নিজ বাড়ির বিভিন্ন প্রোগ্রামে শিক্ষিকাদের আয়া-বুয়ার মতো কাজ করানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি দুই শিক্ষিকা বকেয়া বেতন চায় মাসুদুর রহমানের কাছে। কিন্তু তাদের বেতন দিতে রাজি হয়নি মাসুদুর। তবে অশ্লীল গালিগালাজ করে তার দেয়া কু-প্রস্তাবে রাজি হলেই বেতন মিলতে পারে এমন কথা শুনার পর নিজেদের সম্ভ্রম বাচাতে বেতনের দাবি পেছনে ফেলে ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ছেড়ে আসেন ওই দুই শিক্ষিকা। এছাড়াও অভিযোগ আছে স্কুলটির কয়েকজন শিক্ষক সাবেক শিবির ক্যাডার। কোন রকম অনুমোদন বিহীন প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে বিপদে আছেন অভিভাবকরা। তবে তার শক্তি প্রভাবের কাছে নত হয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি।

তবে মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে উল্টো প্রতারাকচক্র আখ্যা দিয়ে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়নি। তার এসব অপকর্ম রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সামেক হাসপাতালের স্বেচ্ছাসেবক মাসুদুর এখন কোটিপতি

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting